ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সবাইকে বলেছিলেন, ‘স্বামী ছেড়ে চলে গেছেন’, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর সত্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
ভারতের নভি মুম্বাইয়ে একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। ছবি: সংগৃহীত

নিকটজন ও প্রতিবেশীদের কাছে সুনীতা কুশওয়াহা বলেছিলেন, তার স্বামী কাউকে কিছু না জানিয়ে হুট করে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে নিখোঁজের প্রায় ১১ মাস পর পুলিশ যখন আসল ঘটনা সামনে আনল, তখন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল এক সাপের ঝুড়ি। জানা গেল, স্বামী আসলে স্বেচ্ছায় চলে যাননি; বরং সুনীতা ও তার প্রেমিক মিলে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ তিন টুকরো করে গভীর বনে ফেলে দিয়েছিলেন। প্রায় এক বছর ধরে ধামাচাপা থাকা এই ভয়ংকর হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটন করেছে ভারতের নভি মুম্বাইয়ের পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম বলীরাম সূর্যনাথ কুশওয়াহা (৫০)। তিনি তার স্ত্রী সুনীতা কুশওয়াহার (৪০) সঙ্গে রাহুল দশরথ প্রজাপতি (৩০) নামের এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্কের তীব্র প্রতিবাদ করেছিলেন। মূলত পথের এই কাঁটা সরাতেই বলীরামকে চিরতরে বিদায় করার নিষ্ঠুর পরিকল্পনা আঁটেন ওই যুগল।

আরও পড়ুন

তদন্তকারী কর্মকর্তাদের মতে, গত বছরের ৯ আগস্ট রাতে প্রথমে বলীরামের দুই সন্তানকে কৌশলে তাদের খালার বাড়িতে পাঠানো হয়। এরপর বলীরাম ঘুমিয়ে পড়লে সুনীতা ও রাহুল মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন। প্রমাণ লোপাটের জন্য একটি ধারালো অস্ত্র দিয়ে বলীরামের মাথা কেটে পুরো দেহ তিন টুকরো করা হয়। পরে মরদের টুকরোগুলো আলাদা বস্তা ও বিছানার চাদরে মুড়িয়ে রাহুলের অটোরিকশায় করে নভি মুম্বাইয়ের উপকণ্ঠে গাভলি দেব পাহাড়ের বনের তিনটি ভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর সুনীতা সন্তানদের নিয়ে ঘানসোলি এলাকায় চলে যান এবং রাহুলের সঙ্গে নতুন সংসার শুরু করেন। সবার কাছে দাবি করেন, তার স্বামী তাদের ফেলে চলে গেছেন। তবে দীর্ঘদিনের নিখোঁজ বলীরামের ভাইয়ের মনে সন্দেহ দানা বাঁধলে চলতি বছরের এপ্রিলে তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপরই তদন্তে নামে এমআইডিসি পুলিশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড বিশ্লেষণ এবং ঘটনার পর মোবাইল নম্বর পরিবর্তনের সূত্র ধরে পুলিশ সুনীতা ও রাহুলকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এই যুগল শেষ পর্যন্ত তাদের লোমহর্ষক অপরাধের কথা স্বীকার করেন।

স্থানীয় আদালত তাদের সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। পুলিশ বর্তমানে গাভলি দেব বনের দুর্গম এলাকাগুলো থেকে বলীরামের কঙ্কাল ও অন্যান্য আলামত উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের এই অভিযানে গতকাল আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রাতে মুক্তি দেওয়া হলে পুলিশের উপর গুরুত্বর অভিযোগ তুলেছেন তিনি। রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রাঠি বলেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেয়া হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। ভিডিওবার্তায় রাঠি তার ভারতীয় পাসপোর্ট বলে দাবি করা একটি পাসপোর্ট দেখান এবং তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন—এমন দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।  তিনি বলেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমিয়ে ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়। তিনি বলেন, আমি যদি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো। তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য। তিনি বলেন, তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে। রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়? তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন। আরটিভি/এসআর  
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক