ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ফার্মের মুরগি উৎপাদনে এখনো শীর্ষস্থান দখল করে নিতে পারেনি বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উৎপাদনের হিসাবে ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম।

এফএওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৫০৭ মেট্রিক টন ফার্মের মুরগির মাংস উৎপাদিত হয়েছে। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে। এ অঞ্চলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা উৎপাদনের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

বিশ্বব্যাপী উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি বছরে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন করে। আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জৈব নিরাপত্তা এবং সরকারি সহায়তাকে এ সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে উৎপাদন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

এ ছাড়া রাশিয়া ৫৪ লাখ ৫৭ হাজার মেট্রিক টন উৎপাদন নিয়ে চতুর্থ এবং ভারত ৫০ লাখ ১৯ হাজার মেট্রিক টন উৎপাদন করে পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ দশের অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, তুরস্ক ও জাপান।

বিশেষজ্ঞদের মতে, দেশে পোলট্রি শিল্পের বিস্তার ঘটলেও আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, প্রশিক্ষণের অভাব এবং পশুখাদ্যের উচ্চমূল্য উৎপাদন বৃদ্ধির পথে বড় বাধা হয়ে আছে। বর্তমানে মুরগি উৎপাদনের মোট ব্যয়ের প্রায় ৭০ শতাংশই খাদ্যের পেছনে ব্যয় হয়।

তাদের মতে, উৎপাদন বাড়াতে পোলট্রি ফিডের দাম কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ