ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিসহ বিদেশিদের স্পন্সরশিপ ভিসা নিয়ে দুঃসংবাদ দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
কানাডার জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ দিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় আনার জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচি ‘প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস’ (পিজিপি) প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কানাডার অভিবাসন দপ্তর ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়।

এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে, নতুন অভিবাসী ও কানাডার নাগরিকদের জন্য একটি কার্যকর, সুশৃঙ্খল ও টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে দেশটির সরকার আশ্বস্ত করেছে যে ২০২৫–২০২৭ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলোর আইনি প্রক্রিয়া যথানিয়মে চালু থাকবে। চলতি বছর এই কর্মসূচির আওতায় আগের আবেদনগুলো থেকে ১৫ হাজার জনকে স্থায়ী বসবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

কানাডার অভিবাসন দপ্তরের ভাষ্য, পিজিপি প্রোগ্রামে আগ্রহীর সংখ্যা বরাদ্দকৃত আসনের তুলনায় অনেক গুণ বেশি হওয়ায় দীর্ঘ জট তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কোনো স্পন্সরশিপ আবেদন গ্রহণ বা সম্ভাব্য স্পন্সরদের আবেদন করার আমন্ত্রণ জানানো হবে না।

আরও পড়ুন

কানাডিয়ান প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে লটারির মাধ্যমে চালু হওয়া এই কর্মসূচির আওতায় বর্তমানে ৬০ হাজার ৫০০টিরও বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পূর্ণ নিষ্পত্তি করতে আড়াই বছরের বেশি সময় লেগে যেতে পারে। এই বিপুল ব্যাকলগ বা জট কমাতেই নতুন আবেদন বন্ধের সিদ্ধান্ত।

আইআরসিসি আরও জানিয়েছে, নতুন আবেদন বন্ধ থাকলেও অভিবাসীদের বাবা-মা ও দাদা-দাদিরা চাইলে ‘সুপার ভিসা’ কর্মসূচির সুবিধা নিতে পারবেন। এই মাল্টিপল ভিসার মাধ্যমে তারা একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় অবস্থান করতে পারবেন এবং ১০ বছর পর্যন্ত একাধিকবার দেশটিতে যাতায়াতের সুযোগ পাবেন।

কানাডা সরকারের অফিশিয়াল তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পিজিপি কর্মসূচির মাধ্যমে ২৭ হাজার ৩৩০ জন কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন, যা ২০২৩ সালের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ২০২৪ সালে ৫৩ হাজার ৬৯৫টি সুপার ভিসা অনুমোদন করা হয়, যা ২০২৩ সালের (৭৩,১১৩টি) তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ কম।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা