ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, তীব্র নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:৩৫ এএম
ছবি: সংগৃহীত

বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের নতুন দফায় পরিচালিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সোমবার (২০ জুলাই) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের এই পদক্ষেপকে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর পুনরায় চালানো বৈরী আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের হামলা সার্বিক আঞ্চলিক সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি স্বরূপ।

আরও পড়ুন

বিবৃতিতে বাহরাইন ও কুয়েতের সার্বিক নিরাপত্তার প্রতি আমিরাতের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং দেশ দুটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেওয়া হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্ধুত্ব থেকে চরম শত্রুতা, প্রকাশ্য দিবালোকে রড দিয়ে মাথা থেঁতলে হত্যা
ভারতের ছত্রপতি সম্ভাজিনগরে সম্পর্ক নষ্ট হওয়ায় বন্ধুকে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়কে  গাড়িচাপা দেওয়ার পর লাঠি ও লোহার রড দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করেছেন এক তরুণ।
বন্ধুত্ব থেকে চরম শত্রুতা, প্রকাশ্য দিবালোকে রড দিয়ে মাথা থেঁতলে হত্যা
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আবাসিক এলাকায় অন্ধ এক হরিণকে খাবার খুঁজে পেতে প্রতিদিন সাহায্য করত ১০ বছরের এক শিশু।
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু
দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে প্রশিক্ষণের মাঝ আকাশে সময় সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আরটিভি/এসআর  
দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে ড্রাইভার লাইসেন্স হারিয়ে গেলে বা চুরি হলে রিপ্লেসমেন্টের আবেদন করা যায়। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে যোগ্য আবেদনকারীদের জন্য অনলাইনেও এই সুবিধা রয়েছে।
যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালে ৩০ মিনিটেই সমাধান, জানুন নিয়ম
আরও পড়ুন
১২ বছরের অপেক্ষার পর অন্তঃসত্ত্বা, যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ