ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মিম, হাসি আর প্রতিবাদের বিক্ষোভে সরব ভারতের তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
ভারতের তরুণদের প্রতিবাদের ধরন বদলে গেছে। মিম, হাসি আর প্রতিবাদের বিক্ষোভে সরব ভারতের তরুণরা । ছবি: সংগৃহীত

ভারতের তরুণদের প্রতিবাদের ধরন বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, মিম, ছোট ভিডিও ও ব্যঙ্গ-রসকে সঙ্গে নিয়েই এবার রাজপথে নেমেছেন হাজারো তরুণ-তরুণী। শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং জবাবদিহির দাবিতে তাদের এই আন্দোলন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে ডাকা পদযাত্রায় অংশ নিতে যাওয়ার আগে অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ভিডিও ও ছবি প্রকাশ করেন। পরে সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনাও ঘটে।

আরও পড়ুন
44jpg
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, এটি ছিল ভারতের নতুন প্রজন্মের এক ভিন্নধর্মী আন্দোলন। তারা শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড, মিম এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। অনেকের হাতে ছিল এমন লেখা, যা একদিকে হাস্যরস তৈরি করেছে, অন্যদিকে সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেছে।

22
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁস, চাকরির অনিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা থেকেই তরুণদের মধ্যে এই ক্ষোভ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের দাবি, এসব বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে।

CJP
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

2
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

আন্দোলনের একটি বড় অংশজুড়ে ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই কর্মসূচিতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতির ভিডিও প্রকাশ করেন। আবার পুলিশের ব্যারিকেড এড়িয়ে দৌড়ানোর দৃশ্য, প্রতিবাদের মুহূর্ত এবং নানা ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে আন্দোলন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

33
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু দিল্লি নয়, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়সহ দেশের বিভিন্ন শহরেও সংহতি কর্মসূচি পালিত হয়। যাঁরা সরাসরি অংশ নিতে পারেননি, তাঁদের অনেকেই আন্দোলনকারীদের জন্য খাবার পাঠান। কোথাও কোথাও বিনা মূল্যে চা বিতরণের ব্যবস্থাও করা হয়।

Capture2
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে তরুণদের নিজস্ব ভাষায় প্রতিবাদ । ছবি: সংগৃহীত

আন্দোলনের শুরুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে তাকে মোদি প্রশাসনকর্তৃক জোরপূর্বক হাসপাতালে নেওয়ার পর আন্দোলন আরও গতি পায়। এরপর সংসদ অভিমুখে সোমবার (২০ জুলাই) পদযাত্রার ডাক দেওয়া হলে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ এতে অংশ নেন।

Web-Image1

হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নতুন প্রজন্ম প্রতিবাদকে নতুনভাবে উপস্থাপন করছে। তারা হাসি-ঠাট্টা, মিম, গান, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আন্দোলনের অংশ বানিয়েছে। তবে এসবের আড়ালে তাদের মূল লক্ষ্য একটাই নিজেদের দাবি ও ক্ষোভ সবার সামনে তুলে ধরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় উত্থান ঘটেছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
নিউইয়র্কে প্রচণ্ড গরম কেবল অস্বস্তির বিষয় নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিও। সিটির স্বাস্থ্য বিভাগের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, গরমের কারণে বা গরমে বিদ্যমান অসুস্থতা বেড়ে গিয়ে বছরে আনুমানিক ৫০০ নিউইয়র্কবাসীর মৃত্যু হয়।
নিউইয়র্কে তীব্র গরম মোকাবিলায় রোপণ করা হলো ১৮ হাজার গাছ
আরও পড়ুন
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক