
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট।
এছাড়া ‘ফিউচার ইনোভেটরস সিনিয়র’ ক্যাটাগরিতে সপ্তম স্থান অর্জন করেছে বাংলাদেশের আরেক দল ‘টিম অডিসি এক্স’।
২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দলের সঙ্গে বাংলাদেশ থেকে মোট চারটি দল অংশ নেয়।
ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন এবং টিম অডিসি এক্স-এর সদস্যরা আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।
এছাড়া প্রতিযোগিতায় ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ মোট ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ এবং কোচ নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা দেখছেন বিজয়ী ও আয়োজকরা।
আরটিভি/এমএ


