ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে এসব ভিডিও পোস্ট করেছিলেন।

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার(২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এই পোস্টগুলো সরাতে বাধ্য করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপর পর সংহতি প্রকাশ করে তৈরি করা সমস্ত ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি ভারতের সারা দেশের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার ও সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এমন কড়াকড়ি ও পোস্ট সরানোর নির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
ভারতের উত্তরপ্রদেশে হত্যা মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি তৈরি করে ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন রাজকুমার রাজভর (৩৮) নামে এক যুবক।
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, মেক্সিকো, কিউবা, চিলিসহ বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই মার্কিনদের। 
ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
আরও পড়ুন
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
মাথাপিছু আয়ে ভারতকে টপকানোর পথে বাংলাদেশ
চাচার সোনা চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা
বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের