ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তের কাছে দুর্গম এলাকায় রাতের আঁধারে এই হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলাকারী ১২ জনও নিহত হয়েছে।

আরও পড়ুন

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারীরা প্রথমে প্রবেশের চেষ্টা করে। পরে বিস্ফোরকভর্তি একটি গাড়ি চৌকির সীমানা দেয়ালে ধাক্কা দেয়।

২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসা সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানিয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী এই হামলায় অংশ নেয়।

হামলায় জড়িত অন্যদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চলতি বছরে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে প্রতিবেশী বান্নু জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনাও ঘটেছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে সহিংসতায় নিহতের সংখ্যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ জন থেকে গত বছর বেড়ে ২ হাজার ৩৩১ জন হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ জানিয়েছে, একই সময়ে দেশজুড়ে হামলার সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
‘ধুরন্ধর’ সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ: ভারতীয় মন্ত্রী
ভারত অত্যন্ত শক্তিশালী এবং দেশের গোয়েন্দা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। এ প্রসঙ্গে স্পাই থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শ দেন তিনি। বালো রাজা বলেন, ধুরন্ধর সেনেটাপি নিশ্চয়ই দেখেছেন। ছবিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।’  মঙ্গলবার (২৮ অক্টোবর) ইটানগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেছেন, ভারত ‘খুব শক্তিশালী’ দেশ এবং দেশের গোয়েন্দা সক্ষমতা অনেক বেড়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলিউডের গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শও দিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বলছে, চীনা সেনাদের সঙ্গে সীমান্তে উত্তেজনার বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্যের জবাবে অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা এসব কথা বলেন। গত মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবিষয়ক, ভূমি ব্যবস্থাপনা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী বালো রাজা বলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কেন এমন বক্তব্য দেবেন, যাতে ভারতকে দুর্বল বলে মনে হতে পারে? তিনি বলেন, ‘আপনি যখন মহাপরিচালক, তখন এ ধরনের বক্তব্য দেবেন কেন? নিজেকে দুর্বল ভাবছেন কেন? ভারত খুব শক্তিশালী। আপনারা নিশ্চয়ই ‘ধুরন্ধর’ সিনেমাটি দেখেছেন। সিনেমাটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।’ অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে বলে আইটিবিপি প্রধান কাপুরের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বালো রাজা এসব কথা বলেন। আরটিভি/এসআর
‘ধুরন্ধর’ সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ: ভারতীয় মন্ত্রী
পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর...
পছন্দের পুরুষকে মেনে নিচ্ছিলো না পরিবার। তাই তাকে পাওয়ার জন্য অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। বিয়েতে পরিবারের সম্মতি আদায়ে চড়ে বসেন প্রায় ১০০ ফুট উঁচু এক মোবাইল নেটওয়ার্কের টাওয়ারে। আর ওই অবস্থাতেই ভিডিও কলে পছন্দের সেই পুরুষকে বিয়ে করে ক্ষান্ত হন তিনি।   চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে বাহরাইচ জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে রোমাঞ্চকর এই বিয়ের ঘটনা।  প্রতিবেদন অনুযায়ী, তরুণীর নাম সাহিবা বেগম, ডাক নাম মেহেক। নূরুদ্দিন নামে ২১ বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল তার। কিন্তু কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিচ্ছিল না মেহেকের পরিবার। সবশেষ মায়ের সঙ্গে তর্কের পর ১০০ ফুট উঁচু ওই টাওয়ারটিতে উঠে পড়েন তিনি। ঘটনার সময় প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে কাজ করছিলেন নূরুদ্দিন। পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা মিলে মেহেককে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করলেও তিনি প্রায় চার ঘণ্টা টাওয়ারে অবস্থান করেন। বিয়ের দাবি পূরণ না হলে টাওয়ার থেকে লাফ দেওয়ার হুমকিও দেন মেহেক। খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে দুই পরিবারের বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে স্থানীয় এক মুসলিম ধর্মীয় নেতা তাদের নিকাহ সম্পন্ন করেন। নূরুদ্দিন মুম্বাই থেকে ভিডিও কলে এই বিয়েতে অংশ নেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মেহেক টাওয়ার থেকে নামতে রাজি হন। পরে নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামতে সহায়তা করেন। আর এর মধ্য দিয়ে চরম উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতির অবসান ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়, ঘটনার পরে মেহেক ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এরপর মেহেককে মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়। আরটিভি/এসএইচএম  
পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর...
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর... 
ভারতে বিয়ের পর স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ১৮ বছর বয়সি এক তরুণী। স্বামী বাইক রাখতে কিছু দূরে গেলে প্রেমিকের বাইকে চড়ে সেখান থেকে চলে যান তিনি। 
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর... 
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আরও পড়ুন
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী
পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা