ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতে ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
ব্যাংকের ম্যানেজারকে চড় মারার দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের চেন্নাইয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক শাখা ব্যবস্থাপককে চড় মারার অভিযোগ উঠেছে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে। ব্যাংকের ভেতরে ঘটে যাওয়া পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চেন্নাইয়ের আদিয়ার এলাকায় এসবিআইর একটি শাখায় ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কায়ালভিঝি একজন সহযোগীকে নিয়ে শাখা ব্যবস্থাপকের কক্ষে আলোচনা করছিলেন। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে কায়ালভিঝি আসন থেকে উঠে দাঁড়িয়ে শাখা ব্যবস্থাপকের মুখে সজোরে চড় মারেন।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, যে বাণিজ্যিক ভবনে এসবিআইর শাখাটি পরিচালিত হয়, কায়ালভিঝি সেই ভবনের মালিক। দীর্ঘদিন ধরে ভবনের লিফটটি অকেজো হয়ে থাকায় শাখা ব্যবস্থাপক তা দ্রুত মেরামতের অনুরোধ জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ব্যাংকের কর্মকর্তার ওপর চড়াও হন।

ঘটনার পর ব্যাংকের প্রধান ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ চারটি ধারায় মামলা দায়ের করে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজটি জব্দ করে আলামত হিসেবে মামলায় যুক্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
শিগগিরই সামনে আসতে যাচ্ছে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম।  শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নরওয়ের নোবেল কমিটি।
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
আরও পড়ুন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি