ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:২০ এএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামের একটি পোষ্য কুকুরকে। প্রায় এক মাস ধরে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তার বেঁচে ফেরাকে উদ্ধারকর্মী ও চিকিৎসকেরা ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে উদ্ধার অভিযান পরিচালনার সময় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে বেইলির সন্ধান পান। ধুলোয় ঢাকা, শীর্ণ ও পানিশূন্য অবস্থায় কুকুরটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা তাকে বাইরে এনে দ্রুত পানি পান করান এবং চিকিৎসা দলের সদস্যরা জরুরি চিকিৎসা ও স্যালাইন দেন।

উদ্ধারকারীরা জানান, বেইলিকে তার মালিকের মৃত মায়ের মরদেহের পাশেই গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ ২৯ দিন খাবার ও পানির অভাবে চরম কষ্টের মধ্যেও প্রাণীটি বেঁচে ছিল।

পশুচিকিৎসকেরা জানিয়েছেন, বেইলির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার চোখে কিছু ক্ষত থাকলেও প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠছে।

এই দুর্যোগে ১১ বছর বয়সী ভিক্টোরিয়া তার মা ও দাদিকে হারিয়েছে। তার পরিবারের এই মর্মান্তিক ক্ষতির মধ্যেও প্রিয় পোষ্য বেইলির জীবিত ফিরে আসা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

পশুচিকিৎসক মিরনা বলেন, এটা সত্যিই একটি অলৌকিক ঘটনা। তার সঙ্গে যা কিছু ঘটেছে, সবই অলৌকিক। তার চোখে কিছু ঘা হয়েছে, তবে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারান, শত শত ভবন ধসে পড়ে এবং বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৯.৬ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ ভৌত ক্ষয়ক্ষতি হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
আরও পড়ুন
দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বড় উদ্যোগ
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি ঢাকার অদূরে
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক