ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
মোদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের, ‘আগে ডিগ্রি দেখান’ । ছবি: এআই দিয়ে তৈরি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শিক্ষাগত সনদ প্রকাশ করলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাওয়া নিজের স্কলারশিপ ও শিক্ষা ঋণের কাগজপত্রও প্রকাশ করবেন বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সোমবার (৩ আগস্ট) রাতে অভিজিৎ দীপকে তার অফিশিয়াল এক্স (টুইটার) একাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

অভিজিৎ দীপকে বলেন, আমি আমার স্কলারশিপের কাগজ ও শিক্ষা ঋণের অনুমোদনের কাগজ প্রকাশ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি তার ডিগ্রি দেখাবেন?

সম্প্রতি সুরাটের এক তথ্য অধিকারকর্মী দীপকের বাবার আর্থিক বিষয় তদন্তের দাবি জানান। অভিযোগে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়েও তিনি কীভাবে ছেলেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাঠিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত।

আরও পড়ুন

Capture

এ বিষয়ে অভিজিৎ দীপকে বলেন, তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ বহন করেছেন একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এবং শিক্ষা ঋণের মাধ্যমে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ও কর্মী-সমর্থকদের মধ্যে বিতর্ক রয়েছে। বিরোধীরা তার ডিগ্রির সত্যতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের নথি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে আসছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
আরও পড়ুন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি