ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিজয়ের বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: কোলাজ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ঘনিষ্ট বান্ধবী হিসেবে পরিচিত অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ে নিজ বাসভবন থেকে তানজাভুর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রাজনৈতিক সভা থেকে দেওয়া এক বক্তব্যের জেরে রাজ্য রাজনীতিজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টির পর এই পদক্ষেপ নেয় পুলিশ। গাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার সময় হেসে উদয়নিধি সাংবাদিকদের জানান, এই গ্রেপ্তারকে তিনি একটি ‘কৌতুক’ হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি লড়াই চালাবেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) তানজাভুরে কাবেরী নদীর পানি বণ্টন বিরোধ নিয়ে ডিএমকে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের কড়া সমালোচনা করছিলেন। একপর্যায়ে জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে জনপ্রিয় অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন

সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। পরবর্তীতে তিনি মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)–এর নারী শাখার পক্ষ থেকে থানায় মামলা করার পাশাপাশি জাতীয় নারী কমিশনেও (এনসিডব্লিউ) লিখিত অভিযোগ দায়ের করা হয়।

টিভিকে নেতারা জানান, রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রকাশ্যে একজন নারীকে অসম্মান ও হেয় করার অপরাধেই তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ হিসেবে দেখছে বিরোধী দল ডিএমকে। দলের মুখপাত্র টি কে এস ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন এবং তিনি সরাসরি কোনো অভিনেত্রীর নামও নেননি। ঘটনার পরপরই ডিএমকের আইনবিষয়ক দল মাদ্রাজ হাইকোর্টে উদয়নিধির আগাম জামিনের আবেদন জানিয়েছে।

অন্যদিকে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজনীতিবিদ ও রূপালি পর্দার ব্যক্তিদের মুখোমুখি অবস্থান তৈরি হতে দেখা গেছে রাজ্যটিতে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
আরও পড়ুন
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের