ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৭:০২ এএম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু মোদিকে ফোন করেন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তারা। দুই দেশ পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই নেতা ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালিকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই মোদি ও নেতানিয়াহুর এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।

এরপর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কয়েকটি স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
আরও পড়ুন
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত