ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

একা একা ময়লা সংগ্রহ করতেন, এখন ১০০ জনের দল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম
‘ক্লিন দ্য ব্লক’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান অ্যান্ডু বিভার। ছবি সংগৃহীত

একাকীই শুরু করেছিলেন অবৈধভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহের কাজ। যুক্তরাষ্ট্রের হিউস্টনের দক্ষিণাঞ্চলে একা একাই নেমে পড়েছিলেন অবৈধভাবে ফেলা আবর্জনা পরিষ্কারের অভিযানে। তবে ৩৭ বছর বয়সী অ্যান্ডু বিভারকে এখন আর একা কাজ করতে হয় না। তার এই মহতী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বর্তমানে অন্তত ১০০ জন স্বেচ্ছাসেবক হাত মিলিয়েছেন।

কোনো বাণিজ্যিক বা অলাভজনক প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা না থাকলেও পরিবেশকে দূষণমুক্ত রাখার তাগিদ থেকেই বিভার গড়ে তুলেছেন ‘ক্লিন দ্য ব্লক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিজের অনুভূতি ব্যক্ত করে অ্যান্ডু বিভার বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে এসেছি যত্রতত্র আবর্জনা ফেলা কতটা বাজে অভ্যাস। নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

অনলাইন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হিউস্টনের সানিসাইড এলাকায় এই সংগঠনের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ভারী গ্লাভস ও প্রয়োজনীয় সরঞ্জাম হাতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এ অভিযানে অংশ নেন। সংকীর্ণ গলি থেকে শুরু করে হাঁটার রাস্তা, খাল এবং পরিত্যক্ত জমিগুলোর ময়লা অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করেন তারা। স্থানীয় ‘সোলে টাইস রান ক্লাব’ নামের একটি দৌড়বিদ সংগঠনের সঙ্গে অংশীদারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় উদ্যোগটি দ্রুত ব্যাপক পরিচিতি পায়।

আরও পড়ুন

সংগৃহীত বিশাল পরিমাণ বর্জ্য অপসারণ করতে ব্যবহার করা হচ্ছে বড় বড় ট্রাক। স্থানীয় প্রশাসনের নিয়মিত বর্জ্য অপসারণ ব্যবস্থার ঘাটতির কারণে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়তেন, এই উদ্যোগ তাতে অনেকটাই স্বস্তি ফিরিয়েছে। শুরুর দিকে স্থানীয় কর্তৃপক্ষের সাড়াদানে কিছুটা জটিলতা থাকলেও বর্তমানে হিউস্টন সিটি কাউন্সিল তাদের লজিস্টিক সহায়তার পাশাপাশি বড় বর্জ্য সরানোর কাজে বিশেষ ‘হট টিম’ পাঠাচ্ছে।

এর পাশাপাশি অবৈধভাবে ময়লা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো। পুলিশ সুনির্দিষ্ট তথ্য, গোপন ক্যামেরা ও টহল জোরদারের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। টেক্সাসের স্বাস্থ্য ও নিরাপত্তা আইন অনুযায়ী নির্ধারিত স্থানের বাইরে আবর্জনা ফেলা শাস্তিযোগ্য অপরাধ, যার দায়ে জরিমানা বা জেল হতে পারে। সব প্রশাসনিক চ্যালেঞ্জ সামলেও শহরের পরিবেশ সুরক্ষায় নিজের এই সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বিভার।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা