ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাসহ বিভিন্ন উপকূলীয় এলাকার সমুদ্রের পানিতে মাংসখেকো ব্যাকটেরিয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে; ইতোমধ্যে এতে ৫ জনের মৃত্যু হয়েছে । ছবি: সংগৃহীত

সমুদ্রের নোনা পানি ও সামুদ্রিক খাবার থেকে ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় এ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

লুইজিয়ানার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সমুদ্রের নোনা পানি ও সামুদ্রিক খাবারের মাধ্যমে ‘ভিব্রিয়ো ভালনিফিকাস’ নামের এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করতে পারে। শরীরে ঢোকার পর এটি কোষ, পেশি ও রক্তনালির মারাত্মক ক্ষতি করতে পারে। রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়লে দ্রুত গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে এবং অল্প সময়ের মধ্যেই রোগীর মৃত্যু ঘটতে পারে।

শুধু লুইজিয়ানাতেই নয়, ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলীয় এলাকা, মেক্সিকো উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার কিছু সামুদ্রিক এলাকাতেও এই ব্যাকটেরিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কী এই মাংসখেকো ব্যাকটেরিয়া?

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘ভিব্রিয়ো ভালনিফিকাস’ মূলত সমুদ্রের নোনা পানিতে জন্মায়। উষ্ণ পরিবেশে এই ব্যাকটেরিয়া দ্রুত বেঁচে থাকতে ও বংশবিস্তার করতে পারে।

শরীরে প্রবেশের পর এটি ক্ষতিকর বিষাক্ত পদার্থ তৈরি করে। এর ফলে রক্ত ও শরীরের বিভিন্ন টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর সংক্রমণ হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই রক্তে বিষক্রিয়া বা সেপসিস দেখা দিতে পারে।

এই ধরনের সংক্রমণে শরীরের ভেতরের পেশি ও কোষকলায় পচন ধরতে শুরু করে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘নেক্রোটাইজিং ফ্যাসাইটিস’ বলা হয়। গুরুতর ক্ষেত্রে অঙ্গপ্রত্যঙ্গও বিকল হয়ে যেতে পারে। এছাড়া এই ব্যাকটেরিয়ার সংক্রমণে লিভারের জটিল রোগও দেখা দিতে পারে।

আরও পড়ুন

কীভাবে ছড়ায় সংক্রমণ?

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের নোনা পানি এবং আধসেদ্ধ বা কাঁচা সামুদ্রিক খাবার থেকে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। তবে এটি ছোঁয়াচে নয়।

শরীরে কোনো কাটা-ছেঁড়া বা ক্ষত থাকলে সেই স্থান দিয়ে নোনা পানি শরীরে প্রবেশের মাধ্যমে সংক্রমণ হতে পারে। এমনকি ট্যাটুর জায়গা দিয়েও ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে।

ক্ষতস্থান দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে প্রথমে ওই এলাকার ত্বক ও নিচের পেশিতে ক্ষতি শুরু হতে পারে। ত্বকে ফোসকা পড়া এবং মারাত্মক ক্ষত তৈরি হতে পারে।

সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়লে তীব্র জ্বর, কাঁপুনি ও রক্তচাপ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। হাত-পা নীল হয়ে যেতে পারে এবং রক্তে বিষক্রিয়া হয়ে সেপসিস দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত অঙ্গের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে।

দ্রুত চিকিৎসা জরুরি

ভিব্রিয়ো ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। গুরুতর সংক্রমণে শিরায় অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। সেপসিসের লক্ষণ দেখা দিলে দ্রুত অস্ত্রোপচার করে আক্রান্ত ও পচে যাওয়া কোষ অপসারণের প্রয়োজন হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের
বাংলাদেশি তরুণ পংকজ তালুকদার এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে
এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া
নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা জানালেন মামদানি