ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম
প্রতীকী ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তামান মেয়াদে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের আমেরিকার ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। এছাড়াও আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়ে বলেছে, ভিসার শর্ত লঙ্ঘন, বিভিন্ন অপরাধে জড়িত থাকা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করায় এসব ভিসা বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাতিল হওয়া ভিসাগুলোর অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনীর নথিভুক্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধ ছিলো প্রধান কারণ।

এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, জালিয়াতি, আত্মসাৎসহ অন্যান্য অপরাধের অভিযোগেও উল্লেখযোগ্য সংখ্যক ভিসা বাতিল করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্টেট ডিপার্টমেন্টের ‘কন্টিনিউয়াস ভেটিং’ বা ধারাবাহিক যাচাই কার্যক্রমের আওতায় ভিসাধারীদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। কেউ ভিসার শর্ত ভঙ্গ করলে বা যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

ফ্যাক্ট শিটে ভিসা বাতিলের কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে ধর্ষণ, মানব পাচার, অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ, শিশু নির্যাতন, মাদক বহন, আর্থিক জালিয়াতি এবং তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বিদেশি নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাকে সমর্থন বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে জড়িত ১০০ জনের বেশি অভিভাবকের ভিসা বাতিল করেছে। সংস্থাটির দাবি, তারা মূলত সন্তানদের যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের শনাক্ত, তদন্ত এবং তাদের ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। যারা এ সুযোগের অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হওয়া এক নারীকে
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে।
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
পরিবারের সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আত্মীয়কে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত
যুক্তরাষ্ট্রে থাকা ব্যাচেলর ডিগ্রিধারী বিদেশি পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের মাধ্যমে।
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত
আরও পড়ুন
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার