ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প আমলে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম
ট্রাম্প প্রশাসনের আমলে কঠোর যাচাই-বাছাইয়ে ১ লাখ ৭৫ হাজার বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন প্রকাশিত তথ্যে এ সংখ্যা উঠে এসেছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ভিসাগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়ন, শিশু নির্যাতন ও যৌন শোষণ, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বেপরোয়া বা অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

কিছু ব্যক্তি প্রতারণার মাধ্যমে গ্রাহক ও যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচি থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস প্রায় ১০০ জনের ভিসা বাতিল করেছে। অভিযোগ রয়েছে, তারা সন্তানকে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়েছিলেন।

এদিকে, রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুকে উদ্‌যাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার অভিযোগেও কয়েকজন বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সূত্র: ফক্স ফাইভ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত