ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে।

পৌর কর্মকর্তা তানাজি কাম্বলি জানান, আজ ভোরে আলো ফোটার আগেই মুম্বাইয়ের উপশহর ঘাটকোপারের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাহাড়ি ঢালের একটি অংশ ধসে দুটি থেকে তিনটি কাঁচা ঘরের ওপর পড়ে।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নেমে পড়েন দমকলকর্মী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পৌর কর্মকর্তারা। তবে দুর্ঘটনাস্থলটি ঘিঞ্জি ও গলিগুলো সরু হওয়ায় সেখানে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে না পারায় প্রাথমিক উদ্ধারকাজ বেশ ব্যাহত হয়।

আরও পড়ুন

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য থেকে ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দুই শিশু ও দুই কিশোরসহ মোট ছয়জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারতজুড়ে মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ফলে বন্যা ও ভূমিধসপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

দুই কোটিরও বেশি মানুষের বাস এই মুম্বাই শহরে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে প্রবল বর্ষণ হয়। বর্ষাকালে জলজট ও পাহাড়ি ঢালে অপরিকল্পিত নির্মাণের কারণে প্রতিবছরই ভূমিধস ও ভবন ধসের ঘটনা ঘটে, যার পেছনে অপরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী
প্রতিবছর দুর্ঘটনা-প্রাণহানি, তবু থামে না যে উৎসব!
না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা ভরত কাপুর
ভারতে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ২ মেয়েসহ দম্পত্তির রহস্যজনক মৃত্যু