ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেন জির পর জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের পর এবার ভারতের রাজপথে নেমেছে জেন আলফা। তবে তাদের দাবি আরও মৌলিক। ভালো স্কুল, পর্যাপ্ত শিক্ষক, বিশুদ্ধ পানি, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন শৌচাগার, ভালো খাবার এবং স্কুলে প্রয়োজনীয় অবকাঠামো। এসব দাবিতে ভারতের একাধিক রাজ্যে ছোট ছোট শিক্ষার্থীর বিক্ষোভে চাপে পড়ছে প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এই নতুন প্রবণতা সামনে এসেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের চাপে ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে গ্রামাঞ্চলের সরকারি স্কুলের উন্নয়নের দাবিতে স্কুল ঠিক করো প্রচারণা শুরু করেন।

এর মধ্যেই উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র, বিহার থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ সামনে এসেছে।উত্তর প্রদেশের হামিরপুরে গত ১১ আগস্ট একদল খুদে শিক্ষার্থী পাকা সড়কের দাবিতে হাতে জাতীয় পতাকা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের দিকে যায়। বৃষ্টিতে রাস্তা কাদায় পরিণত হওয়া এবং বিকল্প পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের কার্যালয়ে ঢুকে পড়ে।ফতেহপুরের কিশানপুরে ২৮ জুলাই প্রায় দেড় হাজার শিক্ষার্থী সুপেয় পানি, শ্রেণিকক্ষে পাখা, স্কুলের অবকাঠামো মেরামত এবং ভালো মধ্যাহ্নভোজের দাবিতে চার ঘণ্টা অবস্থান করে। পরে প্রশাসন তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেয়।

রাজস্থানের বারমেরে শিক্ষক সংকটের প্রতিবাদে স্কুলের ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। জালোর ও জয়পুরেও প্রতিবাদ হয়েছে।বিহারের গয়া জেলার সিমুয়ারা মধ্য বিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী নিম্নমানের খাবার, ভাঙা চাপকল, অপরিচ্ছন্ন শৌচাগার এবং খেলাধুলার সরঞ্জামের অভাবের প্রতিবাদে মহকুমা কর্মকর্তার দপ্তরে যায়। পরে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

মধ্যপ্রদেশের সিরোঞ্জে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ হয়েছে। মহারাষ্ট্রের ধরাশিবে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করছে। নাগপুরে সাত কিলোমিটার কাদামাটির রাস্তা পেরিয়ে স্কুলে যাতায়াতের সমস্যার কারণে বাস সার্ভিসের দাবি উঠেছে। নাশিকের শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতলকে মাইক্রোফোন বানিয়ে ভাঙাচোরা রাস্তা নিয়ে ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে।

আরও পড়ুন

উত্তরাখণ্ডের দেরাদুনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা, আর্থিক সহায়তা এবং স্থায়ী পরিচালক নিয়োগের দাবিতে আন্দোলন করেছে।সব মিলিয়ে ভারতের রাজপথে নতুন এক দৃশ্য দেখা যাচ্ছে। এবার শুধু বিশ্ববিদ্যালয়ের তরুণরা নয়, স্কুলের ছোট শিক্ষার্থীরাও নিজেদের অধিকার ও মৌলিক সুবিধার দাবিতে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে। জেন জির আন্দোলনের পর জেন আলফার এই প্রতিবাদ ভারতের সরকারি শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
‘জুলাইকে যারা শিবিরের হাতে বন্দি করেছে, তাদের ওপর গজব পড়ুক’
সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন, প্রধান ফটকে ‘৫৬’ বলের ক্রিকেট