ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (১২ আগস্ট) আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এরদোয়ান জানান, তুরস্ক সব প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করে যাবে।

প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে পুরো বিশ্বের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করার চেষ্টা করছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে পরামর্শ করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের দাবিকে এগিয়ে নিয়ে যেতে তুরস্ক কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অঞ্চলজুড়ে দখল, জোরপূর্বক উচ্ছেদ ও ভূমি দখলের নীতিগুলো ক্রমাগত তীব্রতর হচ্ছে। জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে এরদোয়ান বলেন, দখলদারদের সহিংসতা, ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদের কারণে শুধু ২০২৬ সালেই প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি এই পরিস্থিতিকে একটি ‘পরিকল্পিত দখলদারিত্ব’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা ও নতুন সংঘাতকে কাজে লাগিয়ে ফিলিস্তিনকে বৈশ্বিক আলোচ্যসূচি থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু তারা সফল হবে না। আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত উসকানির আমরা বিশেষভাবে তীব্র বিরোধিতা করছি।

এরদোয়ান ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি গাজার পুনর্গঠন কাজ শুরু করা এবং আল আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর বর্তমান স্থিতি বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানান। সূত্র: আনাদোলু এজেন্সি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানা গুনতে হয়েছে ৩১ বছর বয়সী এক নারীকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে জার্মানির গেলজেনকির্শেন শহরে।
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। 
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের 
তোমার গায়ে খুব বাজে গন্ধ, অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে বর্ণবাদী কটাক্ষ
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কামাক্ষী নামের সেই শিক্ষার্থী অভিযোগ করেছেন, যুক্তরাজ্যের একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ ওই মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।  সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন কামাক্ষী। তিনি জানান, দোকানে কেনাকাটার সময় এক নারী বেশ কিছুক্ষণ তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে ওই নারী তার কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ হঠাৎ এমন মন্তব্যে হতবাক হয়ে যান কামাক্ষী। তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেননি তিনি। তার ভাষায়, ‘আমি জমে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে ওই নারী চলে গেছেন।’ ঘটনাটি তাকে গভীরভাবে আহত করেছে। বিশেষ করে ওই দিন তার ব্যবহার করা পারফিউমটি ছিল তার বাবার প্রিয় সুগন্ধি। বাবার সঙ্গে আবেগের সম্পর্ক জড়িয়ে থাকা সেই সুগন্ধি নিয়েই এমন অপমানজনক মন্তব্য শুনতে হয় তাকে। কামাক্ষী জানান, ঘটনার পর পুরো দিন তিনি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন। যেন কেউ তাকে লক্ষ না করেন। তিনি বলেন, ‘পুরো দিন আমি নিজেকে ছোট করে রাখার চেষ্টা করেছি, যেন কারও নজরে না পড়ি।’ তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা হিসেবে দেখতে নারাজ কামাক্ষী। তার মতে, অক্সফোর্ডে বর্ণের মানুষদের প্রতিদিনই নানা ধরনের বর্ণবাদী আচরণ ও সূক্ষ্ম অবমাননার মুখোমুখি হতে হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কামাক্ষী বলেন, এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই, যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা অন্তত কোনো সমস্যাজনক ইতিহাস নেই। বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদীদের বক্তব্যের মঞ্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই শিক্ষার্থী। তিনি বলেন, সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি, ঝুমকা পরি, টিপ পরি এবং একই পারফিউম ব্যবহার করি। ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথাও স্মরণ করেন কামাক্ষী। ওই বন্ধু বলেছিলেন, আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই। কামাক্ষীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়সহ বিভিন্ন বর্ণের শিক্ষার্থীদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
তোমার গায়ে খুব বাজে গন্ধ, অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে বর্ণবাদী কটাক্ষ
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ও বিরোধে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করে বনে পুঁতে রাখার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
আরও পড়ুন
ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ম্যাচের মাঝে সংঘর্ষ, খেলা বন্ধ ৩০ মিনিট
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী