ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসছে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নিয়মের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসা নবায়ন ও কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় আবেদন ফরমের নতুন সংস্করণ প্রকাশ করেছে।

ইউএসসিআইএস জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে মেয়াদের এ পরিবর্তন কার্যকর করা হবে। ওই দিন থেকে ফরম আই-৫৩৯ (অবস্থানের মেয়াদ বাড়ানো বা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন) এবং ফরম আই-৭৬৫-এর (কাজের অনুমতির আবেদন) নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট তারিখের পর পুরনো সংস্করণের ফরম জমা দিলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

নতুন নীতিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) সুবিধা বাতিল করা হচ্ছে। আগে এই সুবিধার আওতায় এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এবং প্রাতিষ্ঠানিক প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত অনির্দিষ্টকাল অবস্থান করতে পারতেন। এখন থেকে ফরম আই-২০-তে উল্লেখিত কোর্সের মেয়াদের ওপর ভিত্তি করে সর্বোচ্চ চার বছর পর্যন্ত ভিসা দেওয়া হবে। কোর্স শেষ করে দেশে ফেরার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে। চার বছরের বেশি সময় অবস্থান করতে হলে নিয়মিত মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন সরকার অভিবাসন নীতিতে ধারাবাহিক কড়াকড়ি আরোপ শুরু করে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থী ভিসাতেও এই নিয়ম যুক্ত হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এফ, এম ও জে ভিসার যাচাইকরণ প্রক্রিয়ায় এই কড়াকড়ি আনা হয়েছে।

ইউএসসিআইএস জানিয়েছে, কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীরা যেন আবেদন জমা দেওয়ার আগে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংশোধিত ফরমের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে ছয়টি বিভাগে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র কিউবায় সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
আরও পড়ুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল