ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকালে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত ভঙ্গ না করতে দেশটির নাগরিকদের কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান। এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ড ও সৌদি থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে সে দেশে গমনাগমনকারী সব ওমরাহযাত্রী ও কর্মীদের জন্য এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

সৌদি আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, পবিত্র মক্কা ও মদিনা নগরীসহ সৌদি আরবের সর্বত্র ভিক্ষাবৃত্তি ও অনুমোদনহীন অর্থ উত্তোলনের বিষয়ে প্রশাসন সম্পূর্ণ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। পাকিস্তানি নাগরিকদের আইনি জটিলতা এড়াতে অনুমোদিত পদ্ধতি ব্যতিপূর্বে যেকোনো ধরনের স্থানীয় আর্থিক সহায়তা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া নির্দিষ্ট সময়ের পর সৌদি আরবে বেআইনিভাবে অবস্থান না করা এবং ভিসার প্রকারভেদের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে দূতাবাস একটি এআই প্রস্তুতকৃত কৃত্রিম ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় আইনভঙ্গের কারণে এক ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।

সৌদি আরবে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন তদন্তে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের একাংশ পাকিস্তানি নাগরিক বলে উঠে আসার পর সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে বেশ কয়েক দফায় বিষয়টি জানিয়েছিল। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) তথ্যমতে, বিভিন্ন চক্র দরিদ্র মানুষকে ওমরাহ টিকিটের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায় এবং সংগৃহীত ভিক্ষার বড় অংশ হাতিয়ে নেয়। এ ধরনের অপরাধ রোধে ইতোমধ্যে কয়েক হাজার সন্দেহভাজনকে কালো তালিকাভুক্ত করে পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল সোনা
স্বামীর চাকরি ও মানসিক শান্তির আশায় শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি
মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল