ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

লেস্টারশায়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ১৯৯৯ সালে শিশুটির বয়স ছয় বছর থাকাকালে নির্যাতন শুরু করেন বেকার। ২০০৩ সাল পর্যন্ত তা চলে। নির্যাতনের শিকার ওই নারী ২০২১ সালে প্রাপ্তবয়স্ক অবস্থায় পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি জানান, বেকার তাদের দুজনের একান্তে থাকার সুযোগে নির্যাতন চালাতেন।

এদিকে শিশুর প্রতি অশালীন আচরণের ১০টি অভিযোগ অস্বীকার করেন বেকার। তবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) লেস্টার ক্রাউন কোর্ট তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।

একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনে অন্তর্ভুক্ত এবং ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লেস্টারশায়ার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা অ্যাশ ম্যাকফিলিপস বলেন, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর নির্যাতনকারী কারাগারে যাওয়ায় ভুক্তভোগী স্বস্তি পেয়েছেন। আদালতে নির্যাতনের ঘটনা তুলে ধরতে তার সাহসিকতাও অপরাধীর সাজা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অন্য ভুক্তভোগীদেরও নির্যাতনের ঘটনা প্রকাশ করে ন্যায়বিচার চাওয়ার আহ্বান জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্লোভেনিয়ায় ছয় বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী 
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। চলতি মাসের ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশটির ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়।  তাদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।  তাদের মধ্যে ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং একজন নেপালের নাগরিক। আটক অভিবাসীদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ বলকান রুট ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম। ইনফোমাইগ্রেন্টস। আরটিভি/এসআর
স্লোভেনিয়ায় ছয় বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী 
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
ব্রিটেনে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে বারবার যৌন নির্যাতনের দায়ে ট্রেসি ব্যানক্রফট নামে ৬৪ বছর বয়সী এক নারীকে ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীর নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীর চোখ বেঁধে অন্য পুরুষ ‘লেলিয়ে’ দিতেন স্বামী, অতঃপর...
ব্রিটেনে সাবেক স্ত্রীকে মাদক প্রয়োগ করে ধর্ষণ এবং তার অন্তরঙ্গ ছবি-ভিডিও বিনা অনুমতিতে ধারণ ও প্রকাশের ৪৮টি অভিযোগ স্বীকার করেছেন সাবেক কনজারভেটিভ কাউন্সিলর ফিলিপ ইয়ং। এ ঘটনায় তার সঙ্গে আরও চার পুরুষের বিচার চলছে।
অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীর চোখ বেঁধে অন্য পুরুষ ‘লেলিয়ে’ দিতেন স্বামী, অতঃপর...
৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
বিদেশ ভ্রমণে গিয়ে স্মৃতি হিসেবে নানা কিছু সংগ্রহ করেন পর্যটকেরা। তবে ভারত ভ্রমণে এসে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ দম্পতি লিলি ও ক্যালাম।
৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে।
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
যুক্তরাজ্যের শুল্কসুবিধা কাজে লাগিয়ে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ