ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। পিটিআইয়ের পক্ষ থেকে টানা কয়েক মাস করা আবেদনের শুনানি শেষে ৩ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৮ আগস্ট) এই ঐতিহাসিক আদেশ দেন।

ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারী সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা তদারকিতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছেন। ওই বোর্ডে তার বোন ড. উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান যুক্ত থাকবেন। একই সঙ্গে হাসপাতালে ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা এবং বিদেশে থাকা তার ছেলেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে।

মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে, যার ফলে অন্তত ওই সময় পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন। ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হওয়ার পর এবারই প্রথম এত দীর্ঘ সময়ের জন্য কারাপ্রাঙ্গণের বাইরে অবস্থান করবেন ইমরান খান।

আরও পড়ুন

এর আগে শুনানি চলাকালে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান খানের রক্তচাপ ওঠানামা এবং স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকার কারণে সৃষ্ট মানসিক চাপের তথ্য উল্লেখ করে একটি চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দেয়। প্রতিবেদনটি পর্যালোচনা করে সরকারের অবস্থানে গভীর ক্ষোভ প্রকাশ করেন আদালত। বিচারক প্যানেল উল্লেখ করেন, ইমরান খানের পালস ও হৃদযন্ত্রের অবস্থা স্বাভাবিক নয়, যা তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত করার ঝুঁকিতে ফেলছে।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পিটিআই-এর জ্যেষ্ঠ নেতা জুলফি বুখারী আল জাজিরাকে বলেন, সাধারণ স্বাস্থ্যসেবা যে বিশেষায়িত চিকিৎসার বিকল্প হতে পারে না—সর্বোচ্চ আদালতের এই ব্যবস্থার মাধ্যমে তা প্রমাণিত হলো। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে স্থানান্তরের বিরোধিতা করলেও এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা রানা সানাউল্লাহ ইমরানকে পর্যাপ্ত সুবিধা দেওয়ার দাবি করে আসলেও শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের মাধ্যমেই পিটিআই তাদের দীর্ঘদিনের দাবি আদায় করল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এবার আরও বড় পরিসরে যুদ্ধ শুরুর জন্য নড়েচড়ে বসেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
‘মক্কায় হামলা মহাপাপ’ 
সম্প্রতি মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের চালানো আক্রমণকে ধর্মীয় ও মানবিক মূল্যের ওপর আঘাত এবং একটি ‘মহাপাপ’ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ইমামগণ।
‘মক্কায় হামলা মহাপাপ’ 
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১
সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আটটি এলাকায় সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে এসব এলাকাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি
আরও পড়ুন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা
একযোগে ৯৯ বিচারককে বদলি
স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে যে শাস্তি পেলেন স্ত্রী