ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্স সংলগ্ন একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মসজিদে থাকা মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীর ও কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলা বেড়েছে। কোহাতের এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সরকার ও স্থানীয় প্রশাসন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ওই টিকটকারের নাম মুহাম্মদ আনসার জাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মিস্টার পাতলো’ নামে পরিচিত।
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খান।
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
আরও পড়ুন
কোটি টাকার মডেল মসজিদে নামাজ পড়েন না সাতজনও
পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, ধরা আরও এক সেনা
ভার্জিনিয়া ও নিউ মেক্সিকোতে এগোচ্ছে মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা