ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের পক্ষে একদিনেই ১৫০ পোস্ট, ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্প । ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের ২০২১ সালের ৬ জানুয়ারির পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই দিন ট্রাম্পের প্রতি প্রকাশ্যে তার প্রবল সমর্থনের নানা নিদর্শন পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, ২০২১ সালের ৬ জানুয়ারি হার্প এক দিনে ১৫০টির বেশি বার্তা প্রকাশ করেছিলেন। তৎকালীন এসব বার্তায় তিনি রিপাবলিকানদের ট্রাম্পের পক্ষে লড়াই করার আহ্বান জানান এবং ২০২০ সালের নির্বাচনে কারচুপির ট্রাম্পের অভিযোগও সমর্থন করেন।

ওই সময় হার্পের বয়স ছিল ২৯ বছর। তিনি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের উপস্থাপক ছিলেন এবং নিজের পরিচয়ে ট্রাম্পের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন

ট্রাম্পের পক্ষে সরব ছিলেন হার্প

সিএনএনের পর্যালোচনায় দেখা যায়, ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছিলেন হার্প। ট্রাম্পের ভাষণের সময় তিনি একাধিকবার তার পক্ষে লড়াই করার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্পের বক্তব্য সরাসরি অনুসরণ করে বিভিন্ন বার্তাও প্রকাশ করেন।

ট্রাম্পের মিত্র রুডি জুলিয়ানির একটি বক্তব্যও তিনি প্রচার করেছিলেন। জুলিয়ানি ওই দিন ‘যুদ্ধের মাধ্যমে বিচার’ করার কথা বলেছিলেন। পরে তার আইনজীবীরা দাবি করেন, বক্তব্যটি ছিল অতিরঞ্জিত এবং সহিংসতার আহ্বান ছিল না।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পরও হার্প বিভিন্ন বার্তা প্রকাশ করতে থাকেন। তিনি হামলাকারীদের ট্রাম্পের সমর্থক নয় বলে দাবি করেন এবং হামলাকারীদের মধ্যে অ্যান্টিফা সদস্যরা ঢুকে পড়েছিল—এমন ভিত্তিহীন দাবিও ছড়িয়ে দেন। পরে অবশ্য তিনি ট্রাম্পের হামলাকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বানও প্রচার করেন।

Screenshot_2026-08-23_110716

ট্রাম্পের প্রতি আনুগত্যের বার্তা

কংগ্রেসে ২০২০ সালের নির্বাচনের ফল অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরও হার্প ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিভিন্ন বক্তব্য প্রচার করেন। নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানানো কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার প্রশংসাও করেন তিনি।

পরদিন ট্রাম্প নতুন প্রশাসন ক্ষমতায় আসবে বলে প্রকাশ্যে স্বীকার করার পরও হার্প তার বার্তা প্রচার করেন। এর কিছুক্ষণ পর নিজের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেন তিনি।

সিএনএনের পর্যালোচনা বলছে, ট্রাম্পের নির্বাচনে পরাজয় না মানার বক্তব্যের প্রতি হার্পের সমর্থন ৬ জানুয়ারির আগেও প্রকাশ্যে দেখা গেছে। ২০২০ সালের নির্বাচনের পর তিনি জো বাইডেনের জয়কে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ৬ জানুয়ারিকে সামনে রেখে সমর্থকদের ট্রাম্পের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

দ্বিতীয় মেয়াদেও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

নাটালি হার্প বর্তমানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। এতদিন অনেকটা আড়ালে থাকলেও সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্পকে আক্রমণ করে দেওয়া এক বক্তব্যে হার্পের নাম উল্লেখ করেন।

এরপর ট্রাম্পের প্রতি হার্পের আনুগত্য প্রকাশ করা পুরোনো কিছু চিঠিও প্রকাশ্যে আসে। সিএনএনের পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের প্রতি তার প্রকাশ্য সমর্থনের ইতিহাস অন্তত ২০১৬ সাল থেকে। এমনকি ২০১৯ সালে ট্রাম্পের অভিশংসনের সময়ও তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

হার্পের এসব পুরোনো বার্তা নিয়ে মন্তব্য জানতে সিএনএন তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি এবং হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কারাগারে ফিরেছেন।
হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
ভারতের রাজধানী দিল্লিতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান পুলিশি দমন-পীড়ন ও গণআটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত এর বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারকে উদ্দেশ্য করে রাজ লিখেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’  সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’ এমনকি রসাত্মক ভঙ্গিতে তার অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলেন— ‘চিটিং করতা হ্যায় তু’ (তুমি প্রতারণা করছ)। দিল্লির যন্তর মন্তরের এই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজ ছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব মোদি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। আরটিভি/এসআর
মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’
দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।  শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। কোনো ধরনের উসকানি ছাড়াই সংগঠনটির শীর্ষ নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোও।  কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। বিক্ষোভ কর্মসূচি বানচাল করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের ফরম ৬-সংক্রান্ত পরিবর্তনের সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। সিজেপির দাবি, শনিবারের বিক্ষোভের আগে ভারতের রাজধানীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দলের অভিযোগ, শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করছে পুলিশ। বিক্ষোভ ঘিরে দেশটিতে শত শত ট্রেনের চলাচল বাতিল এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেরিতে আবেদন জমা দেওয়া এবং আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভের মাত্র তিন দিন আগে, গত ৭ অক্টোবর অনুমতির আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ ধরনের আবেদন অন্তত ১০ দিন আগে জমা দিতে হয়। আরটিভি/এসআর
দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার
আরও পড়ুন
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট? 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প