ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পাওয়া গেছে এমন এক বিড়াল, যার চার পায়ে রয়েছে অবিশ্বাস্য ২৯টি আঙুল। বিরল এই বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মেইন কুন জাতের বিড়ালটি।

বিড়ালটির নাম ইরেবাস অ্যানোমালি। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইরেবাসের চার পায়ে মোট ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ১১টি আঙুল থাকায় ইরেবাসের থাবা সাধারণ বিড়ালের তুলনায় অনেক বড় এবং দেখতে ভিন্ন। তবে এত বেশি আঙুল থাকা সত্ত্বেও তার হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মালিকেরা।

জন্মগতভাবে স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পলিড্যাক্টিলি বলা হয়। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা গেলেও চার পায়ে মোট ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল ঘটনা।

ইরেবাসের আগে সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল প্রথম এই রেকর্ড গড়ে। পরে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়।

তবে এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে আগের দুই রেকর্ডধারীকে ছাড়িয়ে গেছে ইরেবাস। ফলে ২৯টি আঙুল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন একক রেকর্ড গড়েছে এটি।

ইরেবাসের মালিক কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠানটির নাম ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, জন্মের পর থেকেই ইরেবাসের পায়ের অস্বাভাবিক গঠন দেখে তাঁদের ধারণা হয়েছিল, বিড়ালটি হয়তো একদিন নতুন কোনো রেকর্ড গড়তে পারে।

আরও পড়ুন

শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির মাধ্যমে ২৯টি আঙুল নিয়ে ইরেবাস এখন বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের নতুন রেকর্ডধারী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
অনলাইনে কিশোর পরিচয়ে অন্তত ৭০ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে (২৭) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। এ ঘটনায় আরও শতাধিক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি। হুলহীন মৌমাছির কথা অনেকের অজানা থাকলেও পৃথিবীতে এদের ৬০০টিরও বেশি প্রজাতি রয়েছে।
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যাথিউ হান্টের (২৭) বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ ছিল।
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন