ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২০, নিখোঁজ শত শত পর্যটক  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে ভোরের আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপ ও প্লাবনের নিচে চাপা পড়ে এখনো নিখোঁজ রয়েছে শত শত পর্যটক। নিখোঁজদের মধ্যে অন্তত ২৯১ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের এক বিরাট অংশ পাহাড়ি উপত্যকায় ভ্রমণে এসেছিলেন।

বুধবার(২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেপাল পর্যটন বোর্ড জানায়, দুর্ঘটনাকবলিত এলাকায় আটকে পড়া দেশি-বিদেশি পর্যটকদের খোঁজে বড় আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, নিখোঁজ ২৯১ জন বিদেশি নাগরিকের মধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় এবং ৩৭ জন প্রবাসী ভারতীয় (এনআরআই) পর্যটক রয়েছেন। এ ছাড়া ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, ১ জন অস্ট্রেলিয়ান, ১ জন ডাচ নাগরিক এবং আরও ১১১ জন অন্যান্য দেশের পর্যটক রয়েছেন, যাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পাশাপাশি স্থানীয় ৯৩ জন নেপালি নাগরিকও এই ঢলে তলিয়ে গেছেন।

আরও পড়ুন

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে রসুয়া এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, ভূকম্পনের ফলেই পার্শ্ববর্তী পর্বত চূড়ায় তীব্র হিমবাহ ধস নামে এবং তা থেকে এই তাণ্ডব চালানো পাহাড়ি ঢলের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, পাহাড় থেকে বয়ে আসা পানির তীব্র তোড়ে নেপাল সীমান্ত ঘেঁষা চীন অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুই দেশের উদ্ধারকারী দল সমন্বিতভাবে কাজ শুরু করেছে। এ পর্যন্ত উদ্ধারকাজে যুক্ত নেপালের ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

হিমবাহ ধস থেকে সৃষ্ট পাহাড়ি ঢলে নেপালের রসুয়া ও নুয়াকোট জেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। ধসে পড়েছে প্রধান সব সড়ক, একাধিক সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। সার্বিক যোগাযোগ এবং টেলিযোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ায় শত শত নিখোঁজ পর্যটকের কাছে পৌঁছাতে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল