ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে কমবয়সী রাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম
সিংহাসনে আরোহণের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে রাজা ওইয়ো। ছবি: এএফপি

শৈশবে রাজসিংহাসনে বসে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দেওয়া উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের রাজা ওইয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন রওমিরে আকিকি আনুষ্ঠানিকভাবে রাজার প্রয়াণের তথ্য নিশ্চিত করেন।

রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো উগান্ডাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তোরো রাজপ্রাসাদ সূত্র জানায়, রাজপরিবারের এই অভিভাবক কিছুদিন ধরে এক অজ্ঞাত অসুস্থতায় ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসাধীন ছিলেন। এর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে গুরুতর অসুস্থতার কথা জানানো হলেও তিনি জীবিত আছেন বলে প্রজাদের আশ্বস্ত করা হয়েছিল। ফলে মাত্র ৩৪ বছর বয়সে তার এই হঠাৎ প্রয়াণ স্তব্ধ করে দিয়েছে সবাইকে। উগান্ডার পার্লামেন্টের ডেপুটি স্পিকার থমাস তাইয়েবা শোক প্রকাশ করে বলেন, 'এত অল্প বয়সে তার চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই ভীষণ কঠিন।'

আরও পড়ুন

রাজা ওইয়ো নামে সমধিক পরিচিত এই রাষ্ট্রপ্রধান মাত্র তিন বছর বয়সে ১৯৯৫ সালে তার বাবার মৃত্যুর পর তোরো রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সে সময় বিভিন্ন প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে অভিষিক্ত করা হয় এবং অনানুষ্ঠানিকভাবে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজশাসকের খেতাব পান। ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগপর্যন্ত রাজ্য মনোনীত অভিভাবকদের তত্ত্বাবধানে পরিচালিত হতো তার রাজত্ব।

জীবদ্দশায় অত্যন্ত শান্ত ও নিভৃতচারী হিসেবে পরিচিত ছিলেন রাজা ওইয়ো। তিনি ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতেই ভালোবাসতেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি অবিবাহিত ছিলেন। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে তোরোর রাজপরিবারের গভীর সুসম্পর্ক ছিল। গাদ্দাফি বহুবার উগান্ডা সফর করেছিলেন এবং ২০১১ সালে নিজের মৃত্যুর আগপর্যন্ত রাজা ওইয়ো ও তার পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন।

উগান্ডার প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজ্যগুলোর অন্যতম হলো তোরো। দেশের সংবিধানে রাজাদের কোনো প্রত্যক্ষ রাজনৈতিক ক্ষমতা না থাকলেও নিজ জাতিগোষ্ঠীর সংস্কৃতির প্রধান রক্ষক হিসেবে সামাজিক অঙ্গনে তাদের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। কঙ্গো সীমান্তবর্তী পশ্চিম উগান্ডার প্রত্যন্ত এলাকায় এই রাজ্যের রাজধানী অবস্থিত এবং সেখানকার অধিবাসীরা 'বাতোরো' নামে পরিচিত।

এদিকে তোরোর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজমুকুটের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। রাজা ওইয়ো এক যুবরাজকে তার উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন। তোরো রাজ্যের দীর্ঘদিনের রীতি ও প্রথা মেনে উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার পরিচয় প্রকাশ্যে আনা হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ