ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গাঁজা নিয়ে বদল নীতি, শেয়ারবাজারে আসছে কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত

গাঁজা কোম্পানিকে নিজেদের শেয়ারবাজারে যুক্ত করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই শেয়ারবাজার—নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাকের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ‘অন দ্য মানি’ এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে চলা আইনি বাধা দূর হতে শুরু করায় গাঁজা কোম্পানিগুলোর আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আনার তোড়জোড় ব্যাপক বেড়েছে। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে গাঁজাকে তৃতীয় মাত্রার (শিডিউল ৩) নিয়ন্ত্রিত দ্রব্যের তালিকায় নামিয়ে আনা হয়। এর ফলে এটি এখন আর হেরোইনের মতো মারাত্মক মাদকের তালিকায় নেই এবং চিকিৎসাকাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। পরবর্তীতে গত এপ্রিলে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) এটিকে আইনের রূপ দেয়।

রাজ্য পর্যায়ে বৈধতা থাকলেও এতদিন কেন্দ্রীয় বিধিনিষেধের কারণে এসব প্রতিষ্ঠান ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত ছিল। তবে ডিইএ-তে চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হলে এখন আর মূলধন বাজারে প্রবেশে কোনো বাধা নেই।

আইনি জটিলতা কাটার পর এই বিশাল বাজারের দখল নিতে এনওয়াইএসই ও নাসডাকের মধ্যে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের এই শিল্প দাঁড়িয়ে যাবে বার্ষিক প্রায় ১০০ বিলিয়ন ডলারে। বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পথ খুলে যাওয়ায় স্টক এক্সচেঞ্জগুলোও এখন মুখিয়ে আছে এদের নিজেদের তালিকায় যুক্ত করতে।

আরও পড়ুন

এই দৌড়ে অবশ্য কিছুটা এগিয়ে রয়েছে এনওয়াইএসই। ক্যালিফোর্নিয়ার লং বিচের গাঁজা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্লাস হাউস ব্র্যান্ডস’ গত ৩০ জুন এনওয়াইএসইতে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়। এছাড়া ফ্লোরিডার প্রতিষ্ঠান ‘ট্রুলাইভ’-কেও নিজেদের তালিকায় টেনেছে এনওয়াইএসই। তবে এর পেছনে দুটি এক্সচেঞ্জের মধ্যে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গ্লাস হাউসের এক প্রতিনিধি জানান, এনওয়াইএসই-র সঙ্গে আলোচনার মাঝেই নাসডাক দ্রুততম সময়ে তালিকাভুক্তির প্রস্তাব নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

শেয়ার বিক্রি অন্যান্য অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে হলেও মূলত তালিকাভুক্তি থেকেই এক্সচেঞ্জগুলোর সিংহভাগ আয় আসে। নামিদামি এসব শেয়ারবাজারে জায়গা পাওয়া মানে কোম্পানির জবাবদিহিতা ও নিয়মনীতির প্রতি আস্থা তৈরি হওয়া। পাশাপাশি এতে বাড়ে ব্র্যান্ডের সুনাম। ঐতিহ্যগতভাবেই এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যাপল ও অ্যামাজনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের পছন্দ নাসডাক। অন্যদিকে এনওয়াইএসইতে প্রাধান্য ব্যাংকিং, জ্বালানি ও স্বাস্থ্য খাতের।

সম্প্রতি ওয়ালমার্টকে এনওয়াইএসই থেকে নিজেদের খাতায় টেনে নিয়ে বড় ধরনের চমক দিয়েছে নাসডাক। তালিকাভুক্তির খরচ কম হওয়াও এর বড় একটি কারণ। এনওয়াইএসইতে বছরে প্রায় ৫ লাখ ডলার খরচ হলেও নাসডাকে তা অর্ধেকেরও কম।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দুই জনপ্রিয় প্রতিষ্ঠান ওপেন এআই এবং অ্যানথ্রোপিককে শেয়ারবাজারে আনার লড়াই তো রয়েছেই, তবে একই সঙ্গে আইনি বাধা দূর হওয়ায় গাঁজা শিল্প এখন দুই শেয়ারবাজারের বড় যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে।

খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই গাঁজাকে ‘শিডিউল ৩’ থেকে আরও শিথিল করে ‘শিডিউল ৪’ বা ‘৫’-এ নিয়ে আসবেন। এতে করে এটি পুরোপুরি বৈধতা পাবে এবং সাধারণ বিনোদনমূলক ব্যবহারের জন্য পণ্য তৈরিতেও মূলধন বাজারের বিপুল অর্থ ব্যবহারের চূড়ান্ত পথ খুলে যাবে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা