ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অ্যাপলকে ট্রাম্পের নতুন নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
নিউইয়র্ক ও কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী লেক ওন্টারিও—যার নাম অ্যাপলের মানচিত্রে লেক আমেরিকা করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।  ছবি : সংগৃহীত

কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই অ্যাপলকে নতুন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপলের মানচিত্রে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার জন্য প্রতিষ্ঠানটিকে বলেছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম এ তথ্য জানিয়েছেন।

ফক্স নিউজের মর্নিংস উইথ মারিয়া অনুষ্ঠানে ডগ বারগাম বলেন, ট্রাম্প সরাসরি অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব শিগগিরই অ্যাপলের মানচিত্রে লেক আমেরিকা নামটি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। সোমবার (৩১ আগস্ট) বিকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির মানচিত্রে জলাশয়টির নাম লেক ওন্টারিওই দেখা যাচ্ছিল। জলাশয়টি নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।

এরই মধ্যে গুগলের মানচিত্রে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য জলাশয়টির নতুন নাম লেক আমেরিকা দেখানো শুরু হয়েছে। গত সপ্তাহান্তে এ পরিবর্তন আনা হয়।

আরও পড়ুন

গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা লেক আমেরিকা নামটি দেখতে পাবেন। কানাডার ব্যবহারকারীদের কাছে আগের লেক ওন্টারিও নামটিই দেখা যাবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের ব্যবহারকারীরা একই সঙ্গে দুটি নাম দেখতে পাবেন।

ট্রাম্প গত সপ্তাহে জলাশয়টির নতুন নাম লেক আমেরিকা ঘোষণা করেন। এরপর শুক্রবার (২৮ আগস্ট) এক নির্বাহী আদেশে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় হ্রদটির নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

তবে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা জলাশয়ের নাম কানাডাকে মেনে নিতে বাধ্য করার ক্ষমতা ট্রাম্পের নেই। কানাডা ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে।

নিউইয়র্কের আপস্টেট এলাকার সেনেকা নেশনের নেতারাও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের দাবি, এটি ২২৫ বছরের বেশি পুরোনো একটি চুক্তি লঙ্ঘন করে। একই সঙ্গে যেসব আদিবাসী জনগোষ্ঠী মূলত লেক ওন্টারিও নামটি দিয়েছিল, তাদের প্রতিও এটি ‘স্পষ্ট অসম্মান’ বলে মন্তব্য করেছেন তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে থাকা জলাশয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার নির্দেশ দেন। পরে অ্যাপল ও গুগল যুক্তরাষ্ট্রে তাদের মানচিত্রে নামটি পরিবর্তন করে।

কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই লেক ওন্টারিওর নাম পরিবর্তনের এই উদ্যোগ নতুন করে দুই দেশের সম্পর্কের আলোচনায় এসেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়