ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

এর আগে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। গত শুক্রবার লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

তবে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমার আগেই নেওয়া এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং দেশটির জ্বালানি তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা থেকে সরে আসে মার্কিন প্রশাসন।

রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ তৈরি করেছিল। বাজারসংশ্লিষ্টদের ধারণা ছিল, নতুন বিধিনিষেধ কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এ আশঙ্কায় গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সেই উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা প্রশমিত হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তিনি বলেন, বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখার সময় আমি কেঁদে দেই। এরমাধ্যমে আমি বুঝতে পারি ভারতের সামনে তার ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য দীর্ঘ লড়াই সামনে রয়েছে। উত্তর প্রদেশের উগ্রপন্থিদের মধ্যে ওই সময় রামজন্মভূমি আন্দোলন বিস্তৃত হচ্ছিল। বাবরি মসজিদের নিচে প্রাচীন মন্দির আছে এমন অভিযোগ তুলে এটি ভেঙে ফেলা হয়। ওই কাজে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির হাত ছিল সেটি উল্লেখ করে সোনিয়া বলেন, আমি বুঝতে পারি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং তার সহকর্মীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন সেটি রক্ষায় ভারত কঠিন পরীক্ষায় অবতীর্ণ হচ্ছিল। ভারতে বিজেপি ও তাদের উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান হয়েছে সেখানে কংগ্রেসেরও ভূমিকা আছে বলে স্বীকার করেছেন সোনিয়া। এদিকে সোনিয়া বাবরি মসজিদ নিয়ে এমন বক্তব্য দেওয়ার পর তাকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি অভিযোগ করেছেন কংগ্রেস হলো ‘হিন্দু বিরোধী’। তিনি এক্সে লিখেছেন, সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউজের জন্য চোখের পানি ফেলেন। সোনিয়া গান্ধী প্রমাণ করেছেন কংগ্রেস হলো বাবরপন্থি এবং ভগবান রাম বিরোধী। সোনিয়া গান্ধীর ভোট ব্যাংক কমতেই থাকবে। বাবরি মসজিদ ভাঙার জেরে ভারতের বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব বাধে। যার রেশ দীর্ঘদিন ছিল। বিজেপির প্রতিশ্রুতি ছিল বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা হবে। ২০২৪ সালে সেখানে মন্দির নির্মাণ করে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরটিভি/এসআর
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
নার্সিংহোমের বাথরুমে প্রসব, সন্তানকে জানালা দিয়ে ফেলে দিলেন কিশোরী মা!
পেটে যন্ত্রণা নিয়ে মাঝরাতে নার্সিংহোমে ভর্তি হয়েছিল এক কিশোরী। সকালে বাথরুমে ঢুকে নিজেই সন্তান প্রসব করে সে। এর পরে বাথরুমের জানলা দিয়ে সদ্যোজাতকে নিচে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরীর উপর।  শনিবার (৭ নভেম্বর) সকালে হুগলির উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথা নিয়ে শুক্রবার গভীর রাতে নার্সিংহোমে ভর্তি হয় হাওড়ার বাসিন্দা ওই নাবালিকা। পরিবারের সদস্যদের দাবি, মেয়ে যে সন্তানসম্ভবা ছিল তা তারা একেবারেই জানতেন না। কেবল সাধারণ পেটে ব্যথার কারণেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছেন, সকালে তিনি নার্সংহোম থেকে কিছু পড়ার আওয়াজ পান। কাছে গিয়ে তিনি রক্তমাখা এক নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন। ঘটনার সঙ্গে সঙ্গেই নার্সিংহোমের এক নার্স ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি ভিতরে নিয়ে যান। নার্সিংহোমের মালিক সুচেতা মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ভর্তি করানোর পরে শনিবার সকালে কিশোরীর রক্ত পরীক্ষা করানো হয়েছিল। নার্সিংহোমে ভর্তির সময় পরিবারের লোকজনের কাছে বারবার এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা কিছু জানেন না বলেই দাবি করেছিলেন। এমন কাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া আইনি পদক্ষেপ করা উচিত।  এ বিষয়ে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, আমি থানায় গিয়েছিলাম। কঠোরতম শাস্তির ব্যবস্থা করব। অনেক নার্সিংহোম রয়েছে, যারা কোনও নিয়ম-কানুন মানছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে মেয়েটি ভর্তি হয়েছে সে কিশোরী। আমি নিশ্চিত করছি এই ঘটনা কঠোরতম শাস্তির ব্যবস্থা হবে। আরটিভি/এসআর
নার্সিংহোমের বাথরুমে প্রসব, সন্তানকে জানালা দিয়ে ফেলে দিলেন কিশোরী মা!
পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় নতুন পোকেমন কার্ড কেনার জন্য লাইনে জায়গা ধরে রাখতে ঘুমন্ত ছয় বছরের মেয়েকে একা ফেলে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
বিপজ্জনক কোলেস্টেরল কমানোর পরীক্ষামূলক ওষুধ নিয়েও মিলল না প্রত্যাশিত সুফল।
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সাইকেল চালকদের একটি দলের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম