ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের ‘কর্মকাণ্ড’ নিয়ে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু, কোনও ধরনের সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে ইসলামাবাদে অনুষ্ঠিত ওই আলোচনা। এরপরই হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের ওপর নতুন করে হামলারও হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। চলমান যুদ্ধবিরতির আবহে ট্রাম্পের এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে।

সোমবার (১৩ এপ্রিল) এই ফোনালাপ হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ফোনালাপে আরাগচি রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সদ্য সংলাপের বিভিন্ন দিক তুলে ধরেছেন। পাশপাশি তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অবরোধ জারির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে— তার ফলাফল বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন

ইরানের সঙ্গে সংলাপের ব্যর্থতার পর গত ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সব বন্দরে অবরোধ জারি করা হবে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, অবরোধ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেন্টাকোম।

এদিকে, এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, মস্কো বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের যে উদ্যোগ নেওয়া হয়েছে— একই উদ্যোগ ইসরায়েল ও লেবাননের মধ্যেও নেওয়া উচিত।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধে যে কোনো কূটনেতিক উদ্যোগে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলেও আরাগচিকে বলেছেন ল্যাভরভ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের