ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কুয়েতে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার কারণে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সব ধরনের সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে এতে কুয়েত সরকারের সার্বিক আইনকানুন ও নিরাপত্তা নির্দেশনাবলি মেনে চলার ওপর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে যেকোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার প্রত্যক্ষ দৃশ্য বা ভিডিও ধারণ থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে বলেছে দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না।

জরুরি যেকোনো সহায়তার জন্য প্রবাসীদের সুবিধার্থে তিনটি হটলাইন নম্বর (+৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১) এবং নির্দিষ্ট ই-মেইল ঠিকানা ([email protected]) চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ।  শনিবার (২৪ অক্টোবর) রাস আল-খাইমাহ পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে শেয়ার করা এক বিবৃতিতে পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছিল, সমুদ্রে একটি ট্যাংকার থেকে তেল নিঃসরণ বন্ধে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় সামুদ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণে মূল্যায়ন শুরু করে। মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষাব্যবস্থা নির্ধারণ না করা পর্যন্ত উম আল-কুওয়াইন শহরের আশপাশের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি জেলে ও অন্যান্য সমুদ্রগামী ব্যক্তিদের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। একই সঙ্গে জেলে ও অন্যান্য সমুদ্রগামী অন্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো জানিয়েছে, উম আল-কুওয়াইন সীমান্তের কাছাকাছি আমিরাতের উত্তর উপকূলে অবস্থিত আল হামরিয়া সৈকত আগাম সতর্কতা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শারজাহ কর্তৃপক্ষ। রাস আল-খাইমাহ সমুদ্রসৈকত ও বিলাসবহুল রিসোর্টের জন্য সুপরিচিত। এটি আল মারজান দ্বীপে ওয়িন রিসোর্টসের প্রস্তাবিত ক্যাসিনো রিসোর্টেরও কেন্দ্রস্থল। লাস ভেগাসভিত্তিক এই রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ২০২৪ সালে আমিরাতের প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। গত ফেব্রুয়ারিতে তারা জানায়, ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যেই রিসোর্টটি চালু করার আশা করছে তারা। এদিকে শারজাহ, আজমান ও উম আল-কুওয়াইনের কিছু এলাকায় বাসিন্দারা অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন। তবে আমিরাতের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এতে স্বাস্থ্যগত কোনও ঝুঁকি নেই। যদিও শুক্রবারেও উম আল-কুওয়াইনজুড়ে এ তীব্র গন্ধ অনুভূত হয়েছে। এই ঘটনায় যুক্ত ট্যাংকারটির নাম কিংবা তেল নিঃসরণের মূল কারণ এখন পর্যন্ত প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। তবে ইরানের হামলায় সম্প্রতি হরমুজ প্রণালিতে অন্তত দুটি সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ট্যাংকারগুলো থেকে তেল নিঃসরণের কারণেই আমিরাতের সমুদ্রসৈকত বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আরটিভি/এসআর
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
নির্বাচনে ভোট টানতে নেতানিয়াহুর নতুন অস্ত্র এআই, চলছে ভুয়া ভিডিও প্রচার 
ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই ছড়িয়ে পড়েছে অনলাইন দুনিয়ায়।
নির্বাচনে ভোট টানতে নেতানিয়াহুর নতুন অস্ত্র এআই, চলছে ভুয়া ভিডিও প্রচার 
দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর
হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরুর ঘোষণা দেয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) থেকে নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। এএফপি খবর অনুযায়ী, এক্স পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘২৫ অক্টোবর থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।’ ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণ গেছে। এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি। এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের মোট ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি  ফ্লাইট বাতিল হয়েছে।  এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে কোনো যাত্রী বহন করেনি তারা। আরটিভি/টিআর
দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর
হঠাৎ বিক্ষোভে কাঁপছে নেতানিয়াহুর সরকার!
আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলে জাতীয় নির্বাচন। এর মাত্র তিনদিন বাকি থাকতে হোস্টেজেস স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছেন ইসরায়েলের বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাও।
হঠাৎ বিক্ষোভে কাঁপছে নেতানিয়াহুর সরকার!
ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
নতুন হুমকিতে ট্রাম্প বলেছেন, রোববার (২৫ অক্টোবর) ইরানের সঙ্গে ‘বড় চুক্তি’; নয়তো আবারও হামলা। 
ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র