ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরের পানিতে বিশাল এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ বিষয়ক ‘কোপার্নিকাস প্রোগাম’-এর কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবিতে এই চিত্র ধরা পড়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে স্যাটেলাইট থেকে পাওয়া এই ছবিগুলো প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবিতে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রের পানিতে দীর্ঘ এলাকা জুড়ে বাদামি রঙের তরল আস্তরণ বা রেখা দেখা গেছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) তোলা স্যাটেলাইট ছবিতে হরমুজ প্রণালির পূর্বদিকের পানিতে এসব রেখা প্রথম নজরে আসে। পরবর্তীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগৃহীত ছবিতেও একই এলাকায় একই ধরনের আঁকাবাঁকা তেলের রেখা দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি সামুদ্রিক বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, পানির ওপর ভেসে থাকা এই বাদামি আস্তরণগুলো মূলত অপরিশোধিত তেল বা ‘অয়েল স্লিক’।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কিছু তেলবাহী ট্যাংকারে সামরিক হামলা চালায়। ধারণা করা হচ্ছে, ওই বিমান বা ড্রোন হামলার জের ধরেই ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়তে পারে।

তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যাওয়া এই তেলের আস্তরণের পেছনে মার্কিন হামলার সরাসরি ভূমিকা রয়েছে কি না, তা এএফপির পর্যালোচনায় শতভাগ নিশ্চিত করা যায়নি। তবুও হরমুজ প্রণালির মতো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন জলপথে তেল ছড়িয়ে পড়ার এই ঘটনা সংলগ্ন সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও আন্তর্জাতিক নৌচলাচল ব্যবস্থার ওপর বড় ধরনের হুমকির সৃষ্টি করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সাত মাস ধরে চলা সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে এবার বড় ধরনের ধাক্কা খেল ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি।
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
পরিত্যক্ত আফগান কূপে একের পর এক মরছে শিশুরা, যা জানা যাচ্ছে 
খেলতে গিয়ে শুকিয়ে যাওয়া গভীর কূপে পড়ে যায় পাঁচ বছরের জাইনুল্লাহ। প্রায় ৭০ মিটার নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধারে শেষ পর্যন্ত দড়ি বেয়ে কূপে নামতে হয় ১১ বছরের কিশোর হযরত ওমরকে।
পরিত্যক্ত আফগান কূপে একের পর এক মরছে শিশুরা, যা জানা যাচ্ছে 
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। 
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
আরও পড়ুন
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা