ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।  ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত কয়েকজন মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। এতে হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থায়ও বিঘ্ন ঘটছে।

রয়টার্সকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশেও মার্কিন মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তবে সৌদি আরবের বাইরে অন্য মিশনগুলোতে পরিবর্তনের বিষয়ে পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে, মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশের পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর জানায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই হামলায় একজন নিহত এবং আটজন আহত হন।

এর আগে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, স্থাপনাটিকে লক্ষ্য করে আসা একটি চালকবিহীন আকাশযান প্রতিহত করার পর দুইজন নিহত হন।

এদিকে বুধবার (২১ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। এর আগে সৌদি রাজধানীর বিমানবন্দরেও প্রাণঘাতী হামলা হয়েছিল। মার্চের শুরুতে রিয়াদে মার্কিন দূতাবাস ও সেখানে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়ও চালকবিহীন আকাশযানের হামলার শিকার হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে সংঘাত বেড়ে যাওয়ার মধ্যেই মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এলো। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে।

সাম্প্রতিক হামলা ও নতুন নিরাপত্তা সতর্কতার কারণে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।


সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পোকার সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বন্য এলকের (Elk - বড় আকারের হরিণজাতীয় বন্য প্রাণী) শরীরে মাংসখেকো পরজীবী পোকার সংক্রমণ শনাক্ত হয়েছে।
টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পোকার সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খাবার ডেলিভারি দেওয়া রোবটের বিরুদ্ধে গ্রাহকদের মুখ ও হাতের জৈবিক তথ্য অনুমতি ছাড়াই সংগ্রহ এবং অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে।
খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ
টেক্সাসে বাড়ছে খ্রিষ্টান স্কুলের সংখ্যা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সরকারি অর্থায়নে বেসরকারি খ্রিষ্টান স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
টেক্সাসে বাড়ছে খ্রিষ্টান স্কুলের সংখ্যা
রাসায়নিক গ্যাসে ঢেকে গেল শহর, আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাসায়নিক গ্যাসে ঢেকে গেল শহর, আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৮০ বিলিয়ন ডলারের বেশি নিট লোকসান করেছে।
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
আরও পড়ুন
টেক্সাসে বন্য প্রাণীর শরীরে মাংসখেকো পোকার সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ
টেক্সাসে বাড়ছে খ্রিষ্টান স্কুলের সংখ্যা
রাসায়নিক গ্যাসে ঢেকে গেল শহর, আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ