ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সৌদি সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরবের কর্তৃপক্ষ। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ঘটনার সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের দাবি প্রচার করা হয়।

তবে ‘দ্য হলি মস্কস’ জানিয়েছে, ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো যোগসূত্র নেই। ভিডিওটি ওই ঘটনার প্রমাণ হিসেবেও ব্যবহার করা যায় না। ফলে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট দাবিগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, ঘটনার পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করা হয়নি।

এ কারণে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ভাইরাল ভিডিওটির সঙ্গে ঘটনার সম্পর্ক নিয়ে বিভিন্ন দাবি সামনে এলেও সৌদি সংবাদমাধ্যমের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ভিডিওটি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়।

এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, কীভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোন প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনকে বিষয়টি জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি নথির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে কোনো ভিডিওর সঙ্গে ঘটনার যোগসূত্র নিশ্চিত না হয়ে সেটিকে প্রমাণ হিসেবে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে।  পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।  ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল