ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বেশ কয়েটি দেশের পর এবার পাকিস্তানের জেএফ–১৭ যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেছেন বলে জানিয়েছে নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (১২ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনী উভয়ই ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, যার আওতায় জাকার্তাকে যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করতে পারে পাকিস্তান।

একটি সূত্র জানায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেএফ-১৭ যুদ্ধবিমান। এটি পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নত করা একটি বহু-ভূমিকা সম্পন্ন যুদ্ধবিমান। পাশাপাশি নজরদারি ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোন বিক্রির বিষয়েও আলোচনা হয়েছে।

অন্য সূত্র জানায়, আলোচনা অনেকটাই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং এতে ৪০টির বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকতে পারে। তাদের একজন বলেন, ইন্দোনেশিয়া পাকিস্তানের শাহপার ড্রোনেও আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রস্তাবিত চুক্তির আওতায় সরবরাহের সময়সূচি বা কত বছরের জন্য চুক্তি হবে— এ বিষয়ে কোনো তথ্য দেননি সূত্রগুলো।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রিকো রিকার্দো সিরাইত বলেন, এই বৈঠকে সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কৌশলগত সংলাপ, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার এবং দীর্ঘমেয়াদে পারস্পরিক লাভজনক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে কথা হয়েছে। তবে আলোচনাগুলো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ওই আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি