ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
প্রতীকী ছবি

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে কর্মকর্তাদেরকে। এই ঘোষণার পর নিজেদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন দেশটির অনেক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্য স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ছেন। অন্যদিকে আরেক কর্মকর্তা ফোনগুলো ভেঙে ফেলছেন।

আদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর ওপর আইনি ও শরিয়া উভয় দণ্ড আরোপ করা হবে।

আরও পড়ুন

এতে আরও বলা হয়েছে, আদেশ থেকে কোনোরকম ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা অনুমতি লাগবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আদালতের এই আদেশ বর্তমানে ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় কেবল সরকারি কর্মকর্তাদের ওপর এটি কার্যকর করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
আরও পড়ুন
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা