ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নেপালের সুড়ঙ্গ থেকে বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প এলাকায় অব্যাহত রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান।

শনিবার নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গের ভেতর থেকে চীনা নাগরিক লুহাইতাওকে জীবিত উদ্ধার করেছে। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে তাকে।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় সশস্ত্র পুলিশ বাহিনী নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই উদ্ধার অভিযান পরিচালনা করে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের সঙ্গে বিদেশি শ্রমিকদেরও মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
মানুষের যন্ত্রণায় নিজেকে বদলে ফেলছে হিমালয়ের এই পাখি
মানুষের কর্মকাণ্ডের বিস্তারে বদলে যাচ্ছে হিমালয়ের অন্যতম দৃষ্টিনন্দন পাখি মোনালের জীবনযাপন। অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও শব্দদূষণের কারণে পাখিটি তার স্বাভাবিক আবাসস্থল ছেড়ে আরও উঁচু এলাকায় সরে যাচ্ছে। একই সঙ্গে কোলাহলপূর্ণ পরিবেশে যোগাযোগ বজায় রাখতে ডাকের ধরনও বদলাচ্ছে মোনাল।

আরও পড়ুন
১৩ ডলার ধার নিয়ে সন্তানের খোঁজে দিনের পর দিন হাঁটছেন নেপালি বাবা
আমগাছ আঁকড়ে ভয়াবহ বন্যায় যেভাবে বেঁচে ফিরলেন নেপালি তরুণ
কাঠমান্ডুতে বাংলাদেশি ও নেপালি ব্যবসায়ীদের সম্মানে দূতাবাসের নৈশভোজ অনুষ্ঠিত
কাঠমান্ডুতে বাংলাদেশি কূটনীতিকের সঙ্গে নেপালি চিকিৎসকদের মিলনমেলা