ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক উদ্ধার, শোনা যাচ্ছে বহু মানুষের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যায় ও ভূমিধসে হিমালয় অঞ্চলের একাধিক বিদ্যুৎ প্রকল্পে শত শত শ্রমিক আটকে পড়ার নয় দিন পর, নেপালের একটি বিপর্যস্ত জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গের ভেতর থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের গলার শব্দ পাওয়া গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ উদ্ধার অভিযান চালানো হয়।

নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেলের ভেতর থেকে ওই দুইজনকে অল্প সময়ের ব্যবধানে উদ্ধার করা হয়। সেখানে নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে টানেল খনন করে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন উদ্ধারকারীরা।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি বলেন, উদ্ধারকারীরা ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন।

ত্রিশূলী নদীর তীরে অবস্থিত নেপালের কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিক ছিলেন। বন্যার পানির প্রবল স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নেপালে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : সিএনএন

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের সঙ্গে বিদেশি শ্রমিকদেরও মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
মানুষের যন্ত্রণায় নিজেকে বদলে ফেলছে হিমালয়ের এই পাখি
মানুষের কর্মকাণ্ডের বিস্তারে বদলে যাচ্ছে হিমালয়ের অন্যতম দৃষ্টিনন্দন পাখি মোনালের জীবনযাপন। অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও শব্দদূষণের কারণে পাখিটি তার স্বাভাবিক আবাসস্থল ছেড়ে আরও উঁচু এলাকায় সরে যাচ্ছে। একই সঙ্গে কোলাহলপূর্ণ পরিবেশে যোগাযোগ বজায় রাখতে ডাকের ধরনও বদলাচ্ছে মোনাল।

আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার