ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।

দেশের ভেতর মজুত বাড়িয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ গোটা এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে, যারা জ্বালানির জন্য বড় অংশে চীনের ওপর ভরসা করে থাকে।

এর আগেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও নানা সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছিল। গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চীনের ভেতরের বাজারে জ্বালানি কমে যাওয়ায় বেইজিং আবার এই কড়াকড়ি আরোপ করল।

বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরের মজুত পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এই নিষেধাজ্ঞা তুলে নেবে না।

চীনের এই আকস্মিক পদক্ষেপে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে, তার ওপর চীনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলার মধ্যেই মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, এআইয়ের সাহায্যে হামলা ঠেকাবে জাপান
ইন্টারনেটের গুরুত্বপূর্ণ সফটওয়্যার পিএইচপির নিরাপত্তাত্রুটিকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, এআইয়ের সাহায্যে হামলা ঠেকাবে জাপান
ঘূর্ণিঝড় চাম্পির দাপটে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বন্ধ শত শত ফ্লাইট
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনসহ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। তাইওয়ানে এই ঝড়ের আঘাতে ভেসে গিয়ে লিউকিউ দ্বীপে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন।
ঘূর্ণিঝড় চাম্পির দাপটে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বন্ধ শত শত ফ্লাইট
প্রেমের টানে রাশিয়ায় গিয়ে গুপ্তচর মামলায় ১৫ বছরের কারাদণ্ড
অনলাইনে পরিচয়, প্রেমের সম্পর্কের টানে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে যাত্রা, এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড।
প্রেমের টানে রাশিয়ায় গিয়ে গুপ্তচর মামলায় ১৫ বছরের কারাদণ্ড
জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...
জাপানের ফুকুওকা বিমানবন্দরের একটি বিমানের ভেতরে সাপ পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিমানটির এক মেকানিক সাপটি দেখতে পান।
জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...
আরও পড়ুন
রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, দেখা মেলে আলো-লেজারের খেলা
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম