ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু।  ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং যোগাযোগ জোরদারে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীন ২০১৪ সালেই সেতুটির নিজ অংশের নির্মাণকাজ শেষ করেছিল। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় উত্তর কোরিয়া দীর্ঘদিন তাদের অংশের নির্মাণকাজ শেষ করেনি। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা জোরদারে বেইজিং সমর্থন দেওয়ার পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগও বেড়েছে। চলতি মাসের শুরুতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে।

চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্য সম্প্রতি বেড়েছে। গত বছর উত্তর কোরিয়ায় চীনের রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ ২৩০ কোটি ডলারে পৌঁছায়। আগের বছরের তুলনায় এই রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ।

২০১৮ সাল থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে চীন। চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৯ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ং সফর করেন।

কোরীয় যুদ্ধের সময় চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কের ভিত্তি তৈরি হয়। ১৯৬১ সালে দেশ দুটি বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। চীনের একমাত্র আনুষ্ঠানিক সামরিক জোট হিসেবে এখনো এ চুক্তি কার্যকর রয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশ তাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দীর্ঘদিন ধরে চীন ছিল উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক অংশীদার ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তাকারী। তবে ২০১৭ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করার পক্ষে চীন অবস্থান নেওয়ায় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক দেশটির কূটনৈতিক নির্ভরতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এতে চীনের ওপর উত্তর কোরিয়ার নির্ভরতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। এতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা পাঠিয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার আলোচনা আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবারও কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক নির্ধারিত হয়নি।

অন্যদিকে, উত্তর কোরিয়া এখনো চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া পুনরায় শুরু করেনি। একসময় বিদেশি পর্যটকদের বড় অংশই ছিলেন চীনের নাগরিক।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যে সামরিক সরঞ্জামের বিষয়টি বেশি গুরুত্ব পেলেও চীনের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে দেশটি তার বেসামরিক অর্থনীতির উন্নয়নে প্রয়োজনীয় পণ্য পেতে পারে। নতুন সেতুটি চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
আরও পড়ুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী