ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোয় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
স্যামি ইয়াহূদ। ফাইল ছবি

ইসলাম নিয়ে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে স্যামি ইয়াহূদ নামে এক ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে ‌‘ঘৃণ্য মতাদর্শ’ বলে মন্তব্য করেছেন ওই ইনফ্লুয়েন্সার। এ ঘটনার জেরে ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টা আগে তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। ইয়াহূদ আবুধাবিতে পৌঁছানোর পর তাকে সংযোগকারী ফ্লাইটে আটকে দেওয়া হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, এটি অত্যাচার, সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে একটি গল্প।

মঙ্গলবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করা উচিত এবং সঠিক কারণে আসা উচিত।

তিনি বলেন, ঘৃণা ছড়াতে আসা কোনো ভালো কারণ নয়। গত ১৪ ডিসেম্বর বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উদযাপনে গণহত্যার প্রতিক্রিয়ায় চলতি মাসে ঘৃণামূলক অপরাধের আইন কঠোর করেছে অস্ট্রেলিয়া। ওই হামলায় ১৫ জন নিহত হয়।

আরও পড়ুন

ঘৃণার ভিত্তিতে মানুষের ভিসা প্রত্যাখ্যান করার জন্য অতীতে যে আইন ব্যবহার করা হয়েছিল, সেই একই আইনের অধীনে ইয়াহুদের ভিসাও বাতিল হয়েছে বলে জানা গেছে।

এদিকে ওই ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানানো রক্ষণশীল অস্ট্রেলিয়ান ইহুদি সমিতি বলছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের ভিসা সিদ্ধান্তের ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে তারা।

এর আগেও ইহুদি দর্শনার্থীদের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়, যার মধ্যে রয়েছে অতি-ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ সিমচা রথম্যানের নামও। গত বছর তার ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ।
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
মাটিতে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন শুরু করেছিলেন এক শৌখিন অনুসন্ধানকারী। কয়েক দিনের অনুসন্ধান শেষে তার হাতে উঠে আসে প্রায় ১ দশমিক ২ কেজি ওজনের একটি সোনার খণ্ড।
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী তাসনিম ঐশী। পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সড়ক দুর্ঘটনায় সেই পথচলার ইতি ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি। গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
১৯৪৮ সালের ১ ডিসেম্বর। সকাল সাড়ে ছয়টার দিকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড উপশহরের সোমারটন পার্ক সৈকতে হাঁটতে গিয়ে এক দম্পতি দেওয়ালের সঙ্গে পা ক্রশ করে হেলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। আগের রাতে স্থানীয়রা তাকে হাত-পা নাড়াতে দেখলেও সকালে তিনি আর বেঁচে ছিলেন না।
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান
প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি