ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিচারের মুখে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তার স্ত্রী বেগোনা গোমেজ। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে বিচারের মুখে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। একইসঙ্গে তার দেশত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও।

শনিবার (২০ জুন) স্পেনের এক আদালত এই নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আদালতের রায়ে বলা হয়েছে, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার তাকে আদালতে হাজিরা দিতে হবে।

গোমেজ যাতে দেশত্যাগের নিষেধাজ্ঞা মেনে চলেন তা নিশ্চিত করতে আদালত বলেছেন, সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।

রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই বিচারের কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন বিচারক পেইনাতো।

আরও পড়ুন

সানচেজের স্ত্রী হিসেবে গোমেজ নিজের পদমর্যাদাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন কি না, তা নির্ধারণ করতে ২০২৪ সালের এপ্রিলে তিনি এই তদন্ত শুরু করেন। তবে, গোমেজ এবং প্রধানমন্ত্রী স্বামী দু’জনই এই অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে বিশেষ অধ্যাপকের একটি পদ গঠন ও পরিচালনা করা হয়েছে, যার সহ-পরিচালক ছিলেন গোমেজ। এর পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ হাসিলে সরকারি সম্পদ ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

গোমেজ শুরু থেকেই কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন। সানচেজও তার স্ত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে সরকারকে দুর্বল করার জন্য ডানপন্থীদের প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলো সানচেজের পদত্যাগ দাবি করেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর