ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের মৃত্যুর ১৫ দিনের মাথায় নরওয়ের রাজকুমারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
প্রিন্সেস অ্যাস্ট্রিড। ছবি: সংগৃহীত

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের মৃত্যুর মাত্র ১৫ দিনের মাথায় মারা গেলেন তার বড় বোন প্রিন্সেস অ্যাস্ট্রিড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রিন্সেস অ্যাস্ট্রিডের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রিন্সেস অ্যাস্ট্রিডের ছোট ভাই রাজা পঞ্চম হ্যারাল্ড গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মারা যান। তিনি ছিলেন ইউরোপের অন্যতম প্রবীণ ও দীর্ঘদিন দায়িত্ব পালনকারী শাসক।

গত ৯ সেপ্টেম্বর ভাইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল প্রিন্সেস অ্যাস্ট্রিডকে। রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর দেশজুড়ে ১৩ দিনের জাতীয় শোক পালন শেষে ওই দিন তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পুরো নরওয়েজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ঐতিহ্যবাহী এই রাষ্ট্রীয় আয়োজনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামসহ বিশ্বের বিভিন্ন রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক অতিথিরা অংশ নেন।

প্রিন্সেস অ্যাস্ট্রিডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নরওয়ের রাজা অষ্টম হাকন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সেস অ্যাস্ট্রিড তার সুদীর্ঘ জীবনজুড়ে অত্যন্ত আন্তরিকতা ও গভীর কর্তব্যপরায়ণতার সঙ্গে রাজপরিবারের প্রতিনিধিত্ব করে গেছেন।

প্রয়াত রাজকুমারীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায়  অন্তত ২৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ শিশুসহ একাধিক নারী রয়েছে বলে জানা গেছে।  
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
নোবেলজয়ীদের কালো-সোনালি ছবি কেন আঁকা হয়?
নোবেল পুরস্কার ঘোষণার পর পরই বিজয়ীদের নামের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সংবাদমাধ্যমে চোখে পড়ে কিছু ব্যতিক্রমী পোর্ট্রেট। কালো রেখায় আঁকা মুখাবয়ব, যার ওপর থাকে ঝকঝকে সোনালি পাতের ছোঁয়া।
নোবেলজয়ীদের কালো-সোনালি ছবি কেন আঁকা হয়?