ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজনই মার্কিন নাগরিক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধসে পড়া দুই তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকৃত নথিপত্র ও ব্যক্তিগত মালামাল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তারা ওই ভবনে পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। অন্য দুজন ছিলেন দ্বিতীয় তলায় বসবাসকারী এক প্রবীণ দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। এ ঘটনায় পাশের ভবনের আরও দুজন আহত হয়েছেন।

এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বড় ধরনের গ্যাস লিক থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং আশপাশের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।

এদিকে গ্রিক দৈনিক 'কাঠিমেরিনি' জানিয়েছে, নিহত চার মার্কিন পর্যটকের গত শুক্রবার সকালেই দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। তবে তারা হোটেল ছেড়ে বের হওয়ার আগেই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস লিক ও শর্ট সার্কিটের ঝুঁকি ছিল। পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ সংস্থাকে বারবার সতর্ক করার পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে গ্যাসের বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশের তদন্ত চলছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
ফ্রান্সের কালে শহরের কাছে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গের প্রবেশমুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন।
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
গ্রিসে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ ২৫
গ্রিসে প্রদর্শনী চলাকালে হঠাৎ যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও ভাইরাল
তুরস্ককে ঠেকাতে গ্রিসের সঙ্গে ইসরায়েলের বড় সামরিক চুক্তি!