ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভারতে বিনা বিচারে বন্দি অ্যাক্টিভিস্টকে মামদানির চিঠি, ক্ষুব্ধ নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
ভারতে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ৫ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি উমর খালিদকে চিঠি দিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ফাইল ছবি

ভারতে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ৫ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন উমর খালিদ নামে এক অ্যাক্টিভিস্ট। সম্প্রতি কারাবন্দি এ অ্যাক্টিভিস্টকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। এতে মামদানির ওপর চরম ক্ষুব্ধ হয়েছে ভারত সরকার।

মামদানিকে উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত জনপ্রতিনিধিদের।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। উমর খালিদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন— অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ’র আওতায় মামলা করা হয়। মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষে থাকা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এখন পর্যন্ত বিচারকার্য শুরু হয়নি মামলাটির।

আরও পড়ুন

ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের মা-বাবার সঙ্গে সাক্ষাতের সময় একটি হাতে লেখা নোট তুলে দেন। সেই নোটটি পরে তারা কারাগারে থাকা উমর খালিদের কাছে পৌঁছে দেন। ওই নোটে উমর খালিদের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন মামদানি।

বিষয়টি সামনে আনা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি, অন্য গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিরা সম্মান প্রদর্শন করবেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এ ধরনের মন্তব্যের পরিবর্তে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দেওয়া উচিত তাদের।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। রাজধানী জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়; বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে।
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
‘তেলাপোকাদের’ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
তেলাপোকাদের নতুন এই বিক্ষোভ নিয়ন্ত্রণে গত ২০ জুলাইয়ের ঘটনা মনে রেখে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
‘তেলাপোকাদের’ বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
আরও পড়ুন
অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...