ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

অরুণাচল নিয়ে আবারও চীনের মুখোমুখি দাঁড়িয়েছে ভারত। চীনের বারবার নাম পরিবর্তনের উদ্যোগের মুখে এবার অরুণাচল প্রদেশের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছে ভারত সরকার।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে স্থানগুলোকে তাদের নির্ধারিত নামসহ সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, এসব স্থান সঠিকভাবে শনাক্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে অবস্থিত মোট ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য সার্ভে অব ইন্ডিয়ার সরকারি মানচিত্রে তাদের নামসহ চিহ্নিত করা হয়েছে।

নয়াদিল্লির এই পদক্ষেপের পেছনে রয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনে বেইজিংয়ের ধারাবাহিক উদ্যোগ। বেইজিং অরুণাচলকে ‘জাংনান’ নামে অভিহিত করে সেখানে বিভিন্ন স্থানকে নতুন নামে তালিকাভুক্ত করে আসছে।

ভারত বরাবরই চীনের এসব উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, এ ধরনের নাম পরিবর্তনের মাধ্যমে অরুণাচল প্রদেশের ওপর ভারতের সার্বভৌমত্বের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়।

আরও পড়ুন

সরকারি মানচিত্রে চিহ্নিত স্থানগুলোর মধ্যে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি-সংলগ্ন লংজু। ১৯৫৯ সালে চীনা বাহিনী ওই এলাকায় প্রবেশ করলে ভারত-চীন সীমান্ত উত্তেজনার অন্যতম প্রথম কেন্দ্র হয়ে ওঠে লংজু। আপার সুবানসিরি জেলার কাছের মাজা গ্রামও তালিকায় রয়েছে।

এছাড়া, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চ পার্বত্য গিরিপথ—জো লা, রিজা লা ও পুকুর লা—মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের অন্যতম প্রথম সংঘর্ষের স্থান থাগ লাওকেও আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে।

চাংলাং জেলার জয়রামপুরও তালিকায় রয়েছে। পূর্ব অরুণাচল ও মিয়ানমার সীমান্তের দিকে নিরাপত্তা বাহিনীর চলাচলে গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে বিবেচিত এই এলাকাটি।

তালিকায় আরও রয়েছে উচ্চভূমির হ্রদ শম্ভো সরোবর, বড়া কুন্ডুন, ছোট কুন্ডুন, ধন বাড়ি, প্রীতনগর, তেরিতনগর, রামনগর ও জাসবন্ত গড়। ১৯৬২ সালের যুদ্ধের বীর সেনা জাসবন্ত সিং রাওয়াতের স্মৃতিসৌধও রয়েছে জাসবন্ত গড়ে, যা তাওয়াং যাওয়ার সড়কে অবস্থিত।

এছাড়া, সাগর, পদ্মা, জ্যোতিনগর ও বৈশাখী গ্রামের নামও সরকারি মানচিত্রে যুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে ১৯৬২ সালের যুদ্ধের আরেক বীর ত্রিলোক সিং থাপার স্মরণে নির্মিত শের-ই-থাপা স্মৃতিসৌধ। পাশাপাশি ছোট রোপুক, বড় রোপুক, শিবাজি নগর, সুনপুরা, কমলাং নগর ও বুদ্ধমন্দিরও চিহ্নিত করা হয়েছে মানচিত্রে।

নয়াদিল্লি জানিয়েছে, এসব স্থান তাদের নির্ধারিত নাম ও অবস্থানসহ সার্ভে অব ইন্ডিয়ার সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে, চীন ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ছয়টি স্থানের নতুন নামের প্রথম তালিকা প্রকাশ করে। এরপর ২০২১ সালে ১৫টি এবং ২০২৩ সালে আরও ১১টি স্থানের নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়।

ভারত সরকারের ভাষ্য, ভারতীয় ভূখণ্ডের জন্য চীনের দেয়া তথাকথিত কাল্পনিক নাম কোনোভাবেই বাস্তব পরিস্থিতি পরিবর্তন করতে পারে না। এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে হত্যার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে।
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
গরু কেনার সময় দাবি করা হয়েছিল, দিনে ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। কিন্তু বাছুর প্রসবের পর দুধ মিলছে মাত্র ৩ লিটার। এমন অভিযোগ নিয়ে সটান থানায় হাজির হলেন গো-পালক লক্ষ্মণ যাদব।
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী