ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৩৬ হাজার ফুট ওপরে বিপদ, ইঞ্জিন বন্ধ করে যেভাবে নামল বিমান

কলকাতা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

৩৬ হাজার ফুট ওপরে উড়ছিল বিমান। গন্তব্য আবুধাবি। হঠাৎ পাইলট দেখতে পান বিমানের এক নম্বর ইঞ্জিনে দ্রুত কমছে তেলের পরিমাণ। একপর্যায়ে তেলের চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলট। এরপর গন্তব্যে না গিয়ে বিমান ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমানে। ভারতের কোচিন থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর বিপত্তি দেখা দেয়। তখন বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতায় ছিল।

পাইলট ও সহকারী পাইলট লক্ষ্য করেন, এক নম্বর ইঞ্জিনের তেলের মাত্রা দ্রুত কমছে। পরিস্থিতি পর্যালোচনার পর ঝুঁকি এড়াতে ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর বিমানটির গন্তব্য পরিবর্তন করে কোচিনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নিরাপদেই কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ঘটনার সময় বিমানে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। দাম্মাম থেকে নয়াদিল্লিগামী একটি বিমানের শৌচাগারে কেবিনকর্মী একটি টিস্যু কাগজে বোম লেখা দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হয়। এরপর জরুরি ভিত্তিতে বিমানটির গতিপথ পরিবর্তন করে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমান অবতরণের পর নিরাপত্তাকর্মীরা সেটিকে মূল টার্মিনাল থেকে দূরে নিয়ে যান। বোমা নিষ্ক্রিয়কারী দলসহ নিরাপত্তাকর্মীরা বিমানে তল্লাশি চালান। ৩২ যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল দুইয়ে নেওয়া হয়।

বিমানের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে বিমানটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়। পরপর দুটি ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
ভারতের কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শুধু মাত্র মুসলিম হওয়ায় মারধর ও ধর্মীয় বিদ্বেষমূলক গালাগাল করার অভিযোগ উঠেছে।
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
আরও পড়ুন
জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে নিতে চাই: বিমানমন্ত্রী
হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক